সরলরৈখিক পদ্ধতি
মিসেস রেক্সনা ১ এপ্রিল ২০১৬ সালে ২,২০,০০০ টাকায় একটি সম্পত্তি ক্রয় করেন যার আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ৬,০০০ টাকা এবং আয়ুষ্কাল ১৫ বছর। এটি ব্যবহার উপযোগীর জন্য ১০ এপ্রিল ৩৭,২৫০ টাকা ব্যয় হয়। ৩১ ডিসেম্বর সম্পত্তিটির অবচয় কত টাকা হবে?
অবচয় = (সম্পত্তির ক্রয়মূল্য + ব্যয়) - ভগ্নাবশেষ মূল্য/আয়ুস্কাল = (২,২০,০০০ + ৩৭,২৫০) - ৬,০০০/১৫ =১৬,৭৫০ টাকা।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মেঘনা এন্টারপ্রাইজ ১ জানুয়ারি ২০১৮ তারিখে ৫,০০,০০০ টাকা মূল্যের একটি কলকব্জা ক্রয় করে। ১ জুলাই ২০১৮ তারিখে ২,৫০,০০০ টাকা মূল্যের আরও একটি কলকব্জা ক্রয় করে। নতুন ক্রীত কলকব্জাটির জন্য বহন খরচ বাবদ ২০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় বাবদ ৩০,০০০ টাকা নির্বাহ হয়। প্রতিষ্ঠানটি কলকব্জার ওপর ১০% হারে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। প্রতি বছর ৩১ ডিসেম্বর হিসাবকাল শেষ হয় ।
রাফি এন্টারপ্রাইজ ২০২০ সালের ১ জানুয়ারি ১৬,৫০,০০০ টাকা মূল্যের একটি মেশিন জাপান থেকে আমদানি করে। মেশিনটির আমদানি শুল্ক ২,০০,০০০ টাকা, পরিবহন খরচ ১,০০,০০০ টাকা এবং সংস্থাপন ব্যয় ৫০,০০০ টাকা একই তারিখে নির্বাহ করা হয়েছে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগড়বাবশেষ মূল্য ধরা হয়েছে ২,৫০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। রাফি এন্টারপ্রাইজ স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে।
মুশফিক এন্টারপ্রাইজ ২০২০ সালের ১ জানুয়ারি ৮,০০,০০০ টাকা মূল্যের একটি মেশিন বিদেশ থেকে আমদানি করে। মেশিনটির সংস্থাপন ব্যয় হয়েছিল ২,০০,০০০ টাকা, যার মধ্যে মজুরি অন্তর্ভুক্ত ছিল ৫০,০০০ টাকা। মেশিনটির ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা অনুমান করা হয়। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল ১০ বছর। প্রতিষ্ঠানটির হিসাব বছর শেষ হয় প্রতি বছর ৩১ ডিসেম্বর। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয়।
২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে নাদিম অ্যান্ড সন্স ৩,৫০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে। মেশিনটির আমদানি শুল্ক ১৫,০০০ টাকা, জাহাজ ভাড়া ৫,০০০ টাকা ও সংস্থাপন খরচ ৩০,০০০ টাকা। মেশিনটির আনুমানিক জীবনকাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। প্রতিষ্ঠানটির হিসাবকাল শেষ হয় ৩১ ডিসেম্বর। উক্ত প্রতিষ্ঠান সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে।