চর্চাচর্চা
লগইন / রেজিস্ট্রেশন

ভর্তি যোগ্যতা যাচাই ২০২৬-২০২৭

GPA, বিষয়ভিত্তিক গ্রেড আর পাশের সাল দিয়ে দেখে নাও কোন কোন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ের কোন ইউনিটে আবেদন করতে পারবে

নভেম্বর ২০২৬

রবি
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
আসন্ন কোনো পরীক্ষা নেই

যোগ্যতা যাচাই

তোমার ফলাফল দাও, দেখে নাও কোন কোন প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে

বিভাগ

* চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক

ভর্তি যোগ্যতা যাচাই (Eligibility Checker) কী?

চর্চার এলিজিবিলিটি চেকারে তোমার বিভাগ, SSC ও HSC এর GPA, HSC এর বিষয়ভিত্তিক গ্রেড আর পাশের সাল দিলেই দেখা যায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে কোন কোন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও গুচ্ছের কোন ইউনিটে তুমি আবেদন করতে পারবে। প্রতিটি ইউনিটের ন্যূনতম GPA, মোট GPA, বিষয়ভিত্তিক শর্ত আর পাশের সাল ভর্তি সার্কুলার অনুযায়ী মিলিয়ে দেখা হয়, তাই আলাদা আলাদা সার্কুলার ঘাঁটতে হয় না।

জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

GPA দিয়ে কীভাবে ভর্তি পরীক্ষার যোগ্যতা যাচাই করব?

বিভাগ বেছে নিয়ে SSC ও HSC এর GPA, HSC এর বিষয়ভিত্তিক গ্রেড, পাশের সাল আর মোবাইল নম্বর দিয়ে 'যাচাই করো' চাপলেই যেসব বিশ্ববিদ্যালয় ও ইউনিটে আবেদন করা যাবে তার তালিকা প্রতিটি ইউনিটের শর্তসহ দেখা যাবে।

কোন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা যাচাই করা যায়?

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, রুয়েট, কুয়েট, শাবিপ্রবি, বিইউপি, মেডিকেল ও ডেন্টাল, গুচ্ছ ও কৃষি গুচ্ছসহ যেসব প্রতিষ্ঠানের ভর্তি সার্কুলার প্রকাশিত হয়েছে, তাদের ইউনিটভিত্তিক যোগ্যতা যাচাই করা যায়।

যোগ্যতা যাচাইয়ে SSC ও HSC পাশের সাল কেন লাগে?

বেশিরভাগ ইউনিটে শুধু নির্দিষ্ট সালে SSC ও HSC পাশ করা শিক্ষার্থীরা আবেদন করতে পারে, যেমন ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সাধারণত HSC ২০২৫ বা ২০২৬। ভুল সাল দিলে GPA ঠিক থাকলেও ফলাফলে কোনো প্রতিষ্ঠান দেখাবে না।

এলিজিবিলিটি চেকার কি বিনামূল্যে ব্যবহার করা যায়?

হ্যাঁ, চর্চার এলিজিবিলিটি চেকার সম্পূর্ণ বিনামূল্যে, কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নেই। তোমার দেওয়া তথ্য এই ব্রাউজারে মনে রাখা হয়, তাই পরের বার আবার লিখতে হয় না।

যোগ্যতা যাচাইয়ের ফলাফল কি চূড়ান্ত?

ফলাফল প্রকাশিত ভর্তি সার্কুলারের শর্তের ভিত্তিতে তৈরি। আবেদনের আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সার্কুলারের সাথে মিলিয়ে নাও।