লিডারবোর্ড কি?
লিডারবোর্ড হলো তোমার ব্যাচ বা বিভাগের বন্ধুদের মধ্যে তোমার অবস্থান জানার মাধ্যম। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, তোমার পয়েন্ট তত বাড়বে এবং তুমি লিগে ক্রমান্বয়ে প্রমোশন পাবে।
- মোট লিগ ৬টি: Iron → Bronze → Gold → Diamond → Infinity League।
- যেভাবে দেখবে: ড্যাশবোর্ডেই তোমার লিগ ও পজিশন দেখতে পাবে। ভেতরে সোয়াইপ করলে অন্য সবার পজিশন এবং পরবর্তী লিগে যাওয়ার ধাপগুলো দেখতে পাবে।
লিডারবোর্ড রিসেট:
প্রতি মাসের ১ তারিখ লিডারবোর্ড রিসেট হয়।
- সেফ জোন (Safe Zone): প্রতিটি লিগে একটি নির্দিষ্ট পয়েন্টে সেফ জোন থাকে। ওই পয়েন্ট অর্জন করলে রিসেট হওয়ার পর তুমি সেই লিগেই থাকবে, নাহলে আগের লিগে নেমে যাবে। পয়েন্ট রিসেট হলে তুমি যে লিগে থাকবে সেই লীগের বেসিক পয়েন্ট থেকে শুরু করতে হবে।
ইনফিনিটি লিগ (Infinity League) ও পুরস্কার:
এটি চর্চা অ্যাপের সর্বোচ্চ স্তর। ডায়মন্ড লিগ শেষ করার পর কিছু মাইলস্টোন (যেমন: নির্দিষ্ট পরিমাণ সঠিক উত্তর, মিনিমাম স্ট্রিক এবং কম্বো অর্জন) পূরণ করলে তুমি ইনফিনিটি লীগে উত্তীর্ণ হবে। কম্বো বলতে দ্রুত প্র্যাকটিসে একটানা তুমি কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছো।
- অফিসিয়াল স্টার্ট: প্রতি মাসের ১৫ তারিখ এটি শুরু হয় এবং পরবর্তী মাসের ১ তারিখ পর্যন্ত চলে।
- চ্যাম্পিয়ন রিওয়ার্ড: ইনফিনিটি লিগে যে ১ম হবে, সে চর্চার পক্ষ থেকে বিশেষ গিফট পায়।
- দ্রষ্টব্য: প্রতিটি ব্যাচ এবং বিভাগের জন্য আলাদা আলাদা লিডারবোর্ড কাজ করে।

