১৯৪৭ এর ভারত স্বাধীনতা আইন
1. 
মন্ত্রী মিশন পরিকল্পনার নেতৃত্ব দেন কে?
জিন্নাহর দ্বি-জাতি তত্ত্বটি ব্যাখ্যা করো।
ছকে ব্রিটিশ ভারতের কোন আইনের চিত্র প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা করো।
ব্রিটিশ ভারতের তৎকালীন রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপট উক্ত আইনের গুরুত্ব বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

ইংরেজরা এশিয়া মহাদেশের একটি অঞ্চলে প্রধান দুটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সুকৌশলে অনৈক্য ও সন্দেহের বীজ বপন করে। এভাবে 'ভাগ কর ও শাসন কর' কৌশল কাজে লাগিয়ে তারা প্রায় দু'শ বছর দেশটিকে শাসন করে। পরবর্তীতে রাজনৈতিক সংঘাত প্রকট আকার ধারণ করলে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলে ইংরেজ সরকার একটি আইন তৈরি করে ধর্মের ভিত্তিতে অঞ্চলটিকে দুটি রাষ্ট্রে বিভক্ত করে তারা বিদায় নেন।

ব্রিটিশ সরকারের শাসনে নিষ্পেসিত হয়ে ভারতের জনগণ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে দফায় দফায় আন্দোলন করেছিল। তাদের মূল দাবি ছিল 'স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্র'। ব্রিটিশ সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন প্রস্তাব, মিশন-পরিকল্পনা নিয়ে আসলেও তা ব্যর্থতায় পর্যবসিত হয়। অবশেষে জনগণের আন্দোলনের চাপে বাধ্য হয়ে ব্রিটিশ সরকার একটি নতুন আইন তৈরি করে। ভারতীয় উপমহাদেশকে দু'টি পৃথক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়ে, তারা ভারতীয় উপমহাদেশ ত্যাগ করে।