অর্থনৈতিক সমস্যার প্রকৃতি
1. A ও B দুটি দেশ। A দেশের কৃষক রহিম সাহেব নিজ উদ্যোগেই বিভিন্ন ধরনের কৃষিজ পণ্য উৎপাদন করেন। তিনি ধান ও মশুর ডাল উৎপাদনের সিদ্ধান্ত নিলেন। এক্ষেত্রে রহিম সাহেব শুধুমাত্র মশুর ডাল উৎপাদন করলে ৮০ একক উৎপাদন করতে পারেন। পরবর্তীতে প্রতি এককে ধান উৎপাদন বৃদ্ধির জন্য মশুর ডাল উৎপাদন করতে হলো যথাক্রমে ৭০, ৫০, ২০ একক ধান উৎপাদন ৪ একক হলে মশুর ডাল উৎপাদন করতে পারে না। কিন্তু B দেশের কৃষক করিম সাহেব নিজ উদ্যোগে রহিম সাহেবের মতো উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। এক্ষেত্রে রাষ্ট্র উৎপাদন সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে। এছাড়া B দেশে সুদ, ঘুষ ও মজুতদারি ব্যবস্থা নেই। সামাজিক নিরাপত্তাব্যবস্থা খুবই মজবুত। কোনো প্রকার অপচয় ও বিলাসকে এখানে সমর্থন করা হয় না। তদুপরি, উপার্জন ও উৎপাদন হালাল ও হারামের বিধি- বিধান এখানে অনুসৃত হয় ।
মৌলিক অর্থনৈতিক সমস্যা কী?
“ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব” ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে রহিম সাহেব-এর উৎপাদন সম্ভাবনা রেখা অংকন করো ।
উদ্দীপকে উল্লিখিত দুটি দেশের অর্থব্যবস্থা একই নয়, ভিন্ন— আলোচনা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নিচের সূচিটি লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো উত্তর দাও:
সমন্বয়সূচক বিন্দু | X-দ্রব্য | Y-দ্রব্য |
|---|---|---|
A | 130 | 00 |
B | 100 | 60 |
C | 60 | 100 |
D | 0 | 130 |
নিচে ২টি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা রেখা দেওয়া হলো:

মি. রহিম একজন যুক্তিবাদী কৃষক। তার ১০ একর জমির ধান ও পাট উৎপাদন নিম্নরূপ-

মি. হারেক একজন সফল কৃষক। বর্তমানে তিনি কৃষিবিষয়ক আধুনিক প্রযুক্তিগত প্রশিক্ষণ গ্রহণ করে তার স্বল্প জমিতে সীমিত সামর্থ্যের মধ্যে দুটি ফসলের চাষাবাদ করে ব্যাপক লাভবান হয়েছেন। তার সামর্থ্য সীমিত বিধায় তিনি তার অনেক স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। আবার, সম্পদ যাতে অপচয় না হয় সেদিকে যত্নবান থেকে তিনি একটি পণ্যের ফলন বাড়িয়ে অন্যটির ফলন কমাতে পারেন।