আন্তর্জাতিক বানিজের ধারণা
1. 'A' দেশ তার সম্পদকে কাজে লাগিয়ে উৎপাদিত দ্রব্য ও সেবা নিজ দেশের মধ্যে বিনিময় করে। 'B' দেশ তার উৎপাদিত পণ্য ও সেবা নিজ দেশ ও প্রতিবেশী দেশসমূহের মধ্যে বিনিময় করে থাকে। এতে 'B' দেশ তার সম্পদের উত্তম ব্যবহারের মাধ্যমে উদ্বৃত্ত পণ্য রপ্তানি করতে পারে এবং অনুৎপাদিত পণ্য আমদানি করতে পারে। ফলে দেশটি অর্থনৈতিকভাবে লাভবান হয়।
বিশ্বায়ন কী?
আন্তর্জাতিক বাণিজ্যের ফলে একচেটিয়া প্রভাব হ্রাস পায়- ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'A' ও 'B' দেশে কোন ধরনের বাণিজ্য বিদ্যমান? ব্যাখ্যা করো।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নে 'B' দেশের বাণিজ্যের গুরুত্ব আলোচনা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
লিটন যশোর থেকে শাকসবজি ক্রয় করে ঢাকার স্থানীয় বাজারে বিক্রয় করে এবং ঢাকা থেকে কাপড় কিনে যশোরে বিক্রি করে। অপরদিকে, লিটনের বন্ধু মিলন শাকসবজি ও হিমায়িত মাছ সৌদি আরবে বিক্রি করে এবং ভারত থেকে পেঁয়াজ-রসুন আমদানি করে।
সাম্প্রতিককালে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের গতি- প্রকৃতিতে পরিবর্তন সাধিত হয়েছে। অতীতে আমাদের রপ্তানি বাণিজ্যে শুধু পাট, চা, চামড়া প্রভৃতি কতিপয় কৃষিপণ্য নিয়ে গঠিত ছিল। কিন্তু বর্তমানে রপ্তানি বাণিজ্যে এসব দ্রব্যের পাশাপাশি মাছ, তৈরি পোশাক, ফল, ফুল ও হস্তাশিল্পজাত দ্রব্যসহ আরও অনেক পণ্য সংযোজিত হচ্ছে। বর্তমান সরকার রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে রপ্তানি উন্নয়ন তহবিল গঠন, বিদেশে বাণিজ্য অফিস খোলা, রপ্তানি শুল্ক হ্রাসকরণসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
নিচের ছকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
বাংলাদেশের রপ্তানিকৃত পণ্যের মূল্য

মি. হাবিব নোয়াখালি জেলার একজন বৈদ্যুতিক মিস্ত্রি। সে কাজের সন্ধানে দুবাই যায়। একদিন সে একটি শপিংমলে প্রাণ আচার, চানাচুর ও RFL এর পণ্যসামগ্রী দেখে আনন্দ অনুভব করে। কিন্তু তা সামান্য মাত্র। শপিংমলের অন্যান্য দ্রব্যসামগ্রী চীন, জাপান, আমেরিকা ও ইংল্যান্ডের। দোকানদার হাবিবকে বলেন যে, তোমার দেশের উৎপাদিত পণ্যের মান নিম্ন, পরিবহন সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আমরা কম পণ্য আমদানি করি।