পণ্য ও পণ্যের স্তরসমূহ
1.
ABC কোম্পানি গত ৫ বৎসর যাবৎ লিচুর জুস বাজারজাতকরণ করে আসছে। যথাযথ প্রচার এবং পণ্যের গুণগত মান ভালো হওয়ায় পণ্যটির বিক্রয় ধীরে ধীরে বেড়ে যায়। ২০২১ সালে বিক্রয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলে দেখা গেল এক পর্যায়ে মুনাফা কমতে থাকে। ABC কোম্পানি এমতাবস্থায় পণ্য বিপণনে পৃথক কৌশল অবলম্বনে উদ্যোগী হন।
জরুরি পণ্য কাকে বলে?
মূল্য নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা কর।
ABC কোম্পানি পণ্যের জীবনচক্রের কোন স্তরে আছে? ব্যাখ্যা কর।
তোমার মতে উদ্দীপকের ABC কোম্পানির পৃথক কৌশল কী হতে পারে? ব্যাখ্যা কর
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কোন দ্রবের ক্ষেত্রে ক্রেতার আয় বৃদ্ধি পেলে দ্রব্যের চাহিদার পরিমাণ হ্রাস পায়?
জনাব সামছুল হক 'জুয়েল ফুড লি.-এর বিক্রয় ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানে উৎপাদিত বিস্কুট, চানাচুর, জেলি ও ব্রেড প্রভৃতি খাদ্যসামগ্রী বিক্রি করা হয়। এই প্রতিষ্ঠানে অনেক বিক্রয়কর্মী আছে যারা ভ্যানের মাধ্যমে বিভিন্ন খুচরা দোকানে পণ্যসামগ্রী পৌঁছে দেয়। এছাড়াও তিনি এসব খাদ্যসামগ্রী পরিবহনের মাধ্যমে সারা দেশে ভোক্তাদের কাছে পৌছানোর ব্যবস্থা করেন। ফলে ভোক্তারা প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করেও সময়মতো হাতের কাছে পণ্য পেয়ে থাকেন। এতে ভোক্তারা খুবই সন্তুষ্ট।
পানু একজন পান ব্যবসায়ী। তিনি নিজেও অনেক পান খান। ফলে তার দাঁতে ময়লা জমাট বেঁধে ব্যথার সৃষ্টি করে। ডাক্তারের কাছে গেলে দুই বেলা টুথক্লিন নামক টুথপেস্ট ব্যবহার করতে পরামর্শ দেন। কিছুদিনের মধ্যেই তাঁর দাঁত ঝকঝকে ও ব্যথামুক্ত হয়। টুথ পেস্টটির সাথে একটি সুদর্শনীয় টুথ ব্রাশ ফ্রি প্রদান করা হয়। কোম্পানি মনে করেন 'ফ্রি পণ্য বিক্রয় বৃদ্ধিতে সহায়ক'
জনাব হিমেল মধ্যপ্রাচ্যে কয়েক বছর চাকরি করে এসে আরবীয় খেজুরের বাগান করে মাত্র ৫ বছরে ভালো ফলন পেয়েছেন। দেশে উৎপাদিত এই জাতীয় খেজুরের প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি থাকায় জনাব হিমেল বেশ উচ্চমূল্য পাচ্ছেন। এলাকার যুবকদের আগ্রহে তাদের যথাযথ চাহিদা অনুযায়ী জনাব হিমেল এখন আরবীয় খেজুরের চারা উৎপাদন করে বিক্রি করছেন। এতে তিনি অর্থনৈতিকভাবে বেশ লাভবান হচ্ছেন।