সাধারণ ভবিষৎ মূল্য
1.
‘P’ ও ‘Q' দুই বন্ধু। ‘P” তার সঞ্চিত ২,০০,০০০ টাকা একটি ব্যাংকে জমা রেখে ৫ বছর পর ৩,৫০,০০০ টাকা গ্রহণ করেন। অপরদিকে, ‘Q’ তার সঞ্চিত ১,০০,০০০ টাকা বিনিয়োগযোগ্য দুটি প্রকল্প থেকে একটি প্রকল্পে বিনিয়োগ করতে চান। প্রকল্প ‘A’-তে বিনিয়োগ করলে আগামী ৫ বছর যথাক্রমে ২০০০০, ২৮০০০, ২৬০০০, ২৪০০০ ও ৫৮০০০ টাকা পাবেন। অপরদিকে, প্রকল্প ‘B’-তে বিনিয়োগ করলে আগামী ৫ বছর ধরে প্রতি বছর ২৬,০০০ টাকা করে মুনাফা পাবেন । জনাব ‘Q’-এর প্রত্যাশিত আয়ের হার ১০%।
বর্তমান মূল্য কী?
প্রকল্প মূল্যায়ন বলতে কী বোঝ?
জনাব,‘P’-এর বিনিয়োগের ওপর সুদের হার নির্ণয় করো।
জনাব ‘Q’-এর বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি উত্তম? মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব সাজেদুল তার বিনিয়োগ হতে ১২% আয় পেতে চায়। SDC ব্যাংক তাকে প্রস্তাব দেয় যে, যদি সে ১,০০,০০০ টাকা ৫ বছরের জন্য জমা রাখে তবে তাকে ১১.৭৫% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ-প্রদান করা হবে। অন্যদিকে, TBR ব্যাংক উক্ত জমাকৃত অর্থের ওপর ১১.৯০% অর্ধ-বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়।
জামাল সাহেবের নিকট সঞ্চিত ৫০,০০,০০০ টাকা আছে যা তিনি মূলধন বাজারে বন্ডে বিনিয়োগ করতে চান। যার মেয়াদকাল ৫ বছর এবং সুদের হার ১২% এবং অর্ধ-বার্ষিক ভিত্তিতে সুদ গণনা করা হয়। কিন্তু তার এক বন্ধু রনি তাকে বন্ডে বিনিয়োগ না করে ঐ অর্থ একটি ব্যাংকে ৫ বছরের জন্য জমা রাখার পরামর্শ দেন, যেখানে সুদের হার ১২.৫% এবং বার্ষিক ভিত্তিতে সুদ হিসাব করা হয়। তবে জামাল সাহেব বন্ডেই বিনিয়োগ করবেন বলে সিদ্ধান্ত নেন।
জনাব ফয়সাল একটি বাড়ি নির্মাণ করতে চান। বর্তমানে বাড়িটি তৈরি করতে তার ৩০ লক্ষ টাকা প্রয়োজন। তার হাতে মাত্র ২২ লক্ষ টাকা আছে। অর্থের ঘাটতির কথা চিন্তা করে ৫ বছর পর বাড়িটি নির্মাণের উদ্দেশ্যে তিনি AB ব্যাংকে ঐ ২২ লক্ষ টাকা ১০% সুদে জমা রাখলেন। অতীত অভিজ্ঞতা থেকে ধরে নেওয়া হচ্ছে বাড়ি তৈরির নির্মাণ সামগ্রীর বাৎসরিক মূল্য বৃদ্ধির সাধারণ হার ৩% ।
মিস মিকি ৬,২৫,০০০ টাকা ১২ বছরের জন্য অগ্রণী ব্যাংকে জমা রেখেছেন। ব্যাংক মাসিক ১০% হারে সুদ প্রদান করবে। অন্যদিকে, সাদিয়া তার বাবার কাছ থেকে তিনটি প্রস্তাব পেয়েছে। পরীক্ষায় ভালো করলে যেকোনো একটি প্রস্তাব সে গ্রহণ করতে পারবে।
প্রস্তাব-১: আগামী ৫ বছর প্রত্যেক বছর ১৮,০০০ টাকা করে গ্রহণ।
প্রস্তাব-২: আগামী ৫ বছর প্রত্যেক বছরের শুরুতে যথাক্রমে ১২,০০০, ২৪,০০০, ৩০,০০০, ৩৫,০০০ এবং ১০,০০০ টাকা।
প্রস্তাব-৩: আজকে ৪৫,০০০ টাকা গ্রহণ।
সুযোগ ব্যয়ের হার ১১%।