রাষ্ট্র, নাগরিকতা ও আইন
1. 'V' গ্রামের জনগণ শান্তিপূর্ণভাবে জীবন-যাপন করছে। তারা তাদের ছেলে-মেয়েদের নিয়মিত স্কুলে পাঠায় এবং শিশুদের জন্য বিভিন্ন প্রতিষেধক টিকা গ্রহণের ব্যবস্থা করে। অপরদিকে 'T', গ্রামের জনগণ সম্পত্তির বিরোধে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে উপজেলা প্রশাসন পুলিশ বাহিনীকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তথ্য অধিকার আইন কী?
জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয় কেন?
'V' গ্রামের জনগণ যে কাজগুলো করে, তা রাষ্ট্রের কোন ধরনের কাজ? ব্যাখ্যা কর।
'T' গ্রামের জনগণের বিরোধ মীমাংসা করা রাষ্ট্রের অপরিহার্য কাজ"- বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
মি. মুগ্ধ বলেন, "একটি আধুনিক রাষ্ট্র নিজে নিজেই উন্নত হতে পারে না। রাষ্ট্রের সফলতা ও উন্নয়ন অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। নাগরিক হলো এর মূল বিষয়। পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সবকিছুই নাগরিকদের উপর নির্ভর করে। তাই নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় সচেতন হতে হবে।"
নাগরিকের প্রধান কর্তব্য কী?
ইসলামি আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা এর অভিমত আইনের মর্যাদা লাভ করেছে। এগুলো আইনের কোন উৎস?
আইনের বৈশিষ্ট্য হচ্ছে-
i. মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা
ii. সকলের অধিকার সমানভাবে সংরক্ষণ করা
iii. সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা
নিচের কোনটি সঠিক?
আফজাল স্কুলে যাওয়ার সময় দেখতে পায় খালের ওপর পুরোনো সাঁকোটি ভাঙা। বর্তমান সরকার সেখানে সংযোগ রাস্তাসহ একটি পাকা সেতু নির্মাণ করেছে। আফজাল ও তার সহপাঠীরা এখন ভালভাবে স্কুলে যেতে পেরে খুব খুশি। অপরদিকে আফজালের বাবাও তাকে নিয়মিত বিদ্যালয়ে পাঠান এবং রাষ্ট্রীয় কাজে সহায়তা করেন।