পণ্য বা সেবা ডিজাইনের পর্যায়,বিবেচ্য বিষয়,শ্রেণিবিভাগ,বৈশিষ্ট্যসমূহ
1. 'X' ফ্যাশন লিমিটেড পণ্যের মান বৃদ্ধি না করে ক্রেতার রুচি, পছন্দ মোতাবেক আকৃতি ও গঠন পরিবর্তন করে মেয়েদের পোশাক তৈরি করে বাজারজাতকরণের মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করে। অপরদিকে, 'Y' ফ্যাশন লিমিটেড আধুনিক উন্নত কম্পিউটারভিত্তিক নতুন প্রযুক্তি ও কলাকৌশল ব্যবহার করে মেয়েদের পোশাক তৈরি করে বাজারজাতকরণ করে। এতে প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে, অপচয়ও অনেকাংশে হ্রাস পেয়েছে। কিন্তু তারা ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে।
পণ্য ডিজাইন কী?
পণ্য ডিজাইনে প্রযুক্তির ব্যবহার উৎপাদন ব্যয় কমায়- ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'X' ফ্যাশন লিমিটেড কোন ধরনের পণ্য ডিজাইন করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'Y' ফ্যাশন লিমিটেড-এর পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হওয়ার কারণ বর্ণনা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
এশা একজন ফ্যাশন ডিজাইনার। তিনি-ঢাকার নিউ মার্কেটে বৈশাখী ফ্যাশন হাউজ' প্রতিষ্ঠা করেন। প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষ্যে তিনি ভোক্তাদের পছন্দ অনুযায়ী কাপড়ের ডিজাইন করে থাকেন। তার ডিজাইনকৃত পোশাক ভোক্তাদের কাছে ব্যাপক জনপ্রিয়। অন্যদিকে মিসেস তাজরীন 'ফাল্গুনী ফ্যাশন হাউজ' নামে একটি শো- রুম বনানীতে প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানটি কম্পিউটার গ্রাফিক্স প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ডিজাইনের কাপড় তৈরি করে এবং বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক ওয়েবসাইটের মাধ্যমে প্রদর্শন করে। এতে ফাল্গুনী ফ্যাশনের বিক্রয় ব্যাপক বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি সাফল্য অর্জন করে।
মি. নওমি যশোরের বড় বাজারে একটি টেইলারিং শপের মালিক। তিনি ক্রেতাদের চাহিদা এবং সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক ও রুচিসম্মত ডিজাইনের পোশাক তৈরি ও সরবরাহ করে থাকেন। এতে করে তার প্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেজন্য ক্রেতাদের বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
নিচের ছকটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

"দি ফ্যাশনস" ক্রেতার পছন্দ ও রুচিকে গুরুত্ব দিয়ে টি-শার্টের বাহ্যিক সৌন্দর্যকে আকর্ষণীয় করে তোলায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। অন্যদিকে "দি আর্টিস্ট" নামক প্রতিষ্ঠানটি কম্পিউটারভিত্তিক কলাকৌশল ব্যবহার করে টি-শার্ট তৈরি করে। ফলে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। কিন্তু প্রতিষ্ঠানটি সকল শ্রেণির ক্রেতাকে
আকৃষ্ট করতে ব্যর্থ হয়।