সমহারে,অবহারে,অধিহারে শেয়ার ইস্যু
1. X' লি.-এর অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত মোট ২০,০০,০০০ টাকা। কোম্পানি উহার তিন-পঞ্চমাংশ শেয়ার অধিহারে পূর্ণ পরিশোধিত হারে বিক্রয় করে ১৩,২০,০০০ টাকা সংগ্রহ করে । 'X' লি.-এর শেয়ারপ্রতি অধিহার কত টাকা?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
যমুনা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার ১০ টাকা করে ২,০০,০০০ শেয়ারে বিভক্ত সর্বমোট ২০,০০,০০০ টাকায় অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি ১.৭৫,০০০ শেয়ার প্রতিটি ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করল। কোম্পানি ১,৮০,০০০ শেয়ারের আবেদন পেল । ইস্যুকৃত শেয়ার যথারীতি আবণ্টিত হলো। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেয়া হলো।
প্রতীক কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ২৫,০০,০০০ শেয়ারে বিভক্ত ২,৫০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি ১৫,০০,০০০ শেয়ার ১০% অধিহারে বিμয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করল। কোম্পানি মোট ১৮,০০,০০০ শেয়ারের আবেদন পেল। যথারীতি শেয়ারসমূহ বণ্টিত হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হলো। শেয়ার প্রতি ০.১০ টাকা অবলেখকের কমিশন ও ০.০৬ টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো।
আনান লিমিটেডের অনুমোদিত মূলধন ৩০,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারে বিভক্ত। কোম্পানি অনুমোদিত মূলধনের ৯০% বিক্রয়ের উদ্দেশ্যে ১০% অবহারে ইস্যু করে। ইস্যুকৃত শেয়ারের চেয়ে ৫% অধিক আবেদন পাওয়া গেল। অতিরিক্ত আবেদনের সমুদয় টাকা আবেদনকারীদের ফেরত প্রদান করা হলো।
রূপা লি. প্রতিটি ৪০ টাকা মূল্যের ৩০,০০০ শেয়ারে বিভক্ত। ১২,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি এর ২৫,০০০ শেয়ার ২ টাকা অধিহারে ইস্যু করে। ২৬,০০০ শেয়ারের আবেদনপত্র পেল। ইস্যুকৃত শেয়ার যথাসময়ে বিলি করা হলো এবং অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো।