উৎপাদন ক্ষমতার প্রকারভেদ,পরিমাপ,নির্ধারণ ও ব্যবহার
1. অধ্যাপক আব্দুস সালাম অবসরকালীন জীবন স্বাচ্ছন্দে কাটানোর লক্ষ্যে একটি প্রিন্টিং প্রেস স্থাপন করেন। প্রেসে তিনি অত্যাধুনিক মেশিন স্থাপন করেন, যার মাধ্যমে তিনি প্রতিদিন ১৫০০টি পুস্তক ছাপাতে পারেন। কিন্তু তিনি মেশিনটি ব্যবহার করে প্রতিদিন গড়ে ১২০০ টি পুস্তক ছাপাচ্ছেন। তিনি এ পরিমাণ উৎপাদনেই খুশি।
উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার কী?
"উৎপাদন ক্ষমতা পণ্য বা সেবার প্রকৃতির ওপর নির্ভর করে" - ব্যাখ্যা করো।
উদ্দীপকের প্রেসের সর্বোচ্চ সদ্ব্যবহার নির্ণয় করো।
উদ্দীপকে উল্লিখিত প্রিন্টিং প্রেসের উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধরো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
সাহিদা পারভীন নাটোরের বিসিক এলাকায় একটি বুটিক এন্ড টেইলার্স স্থাপন করেছেন। প্রতিষ্ঠানটিতে তিনি বছরে ২০,০০০ একক পণ্য উৎপাদন করেন। এজন্য তিনি কারখানার ভাড়া ২৫,০০০ টাকা, স্থায়ী ব্যয় ৭৫,০০০ টাকা, কাঁচামাল ৭,৪০,০০০ টাকা এবং মজুরি বাবদ ২,৩০,০০০ টাকা ব্যয় নির্বাহ করেন। ফলে প্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত উৎপাদনের কাছাকাছি অবস্থান করছে।
'সুমি টেক্সটাইল মিল' স্বাভাবিক পরিবেশে দৈনিক ১০,০০০ মিটার কাপড় উৎপাদন করতে সক্ষম। টেক্সটাইল মিলটি ২০১৫ সালে দৈনিক গড়ে ৬,০০০ মিটার কাপড় উৎপাদন করে, যা ৮,০০০ মিটারে উন্নীত করতে পারলে দীর্ঘদিন প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব। বর্তমানে সরকার 'দেশি পণ্য, কিনে হও ধন্য' নীতি নেওয়ায় কাপড়ের দৈনিক গড় চাহিদা বেড়েছে। এ অবস্থায় টেক্সটাইল মিলের দৈনিক ১৫,০০০ মিটার কাপড় উৎপাদনের প্রয়োজন হয়। এমতাবস্থায় মিল কর্তৃপক্ষ উৎপাদন বাড়ানোর জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।
শিমুল ম্যানুফ্যাকচারিং একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান প্রতিদিন সর্বোচ্চ ৬০,০০০ একক পণ্য উৎপাদন করতে সক্ষম। কিন্তু ২০১৫ সালে তারা মেশিনটি ভালো রাখার জন্য প্রতিদিন ৪০,০০০ একক পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত নিল। কিন্তু - পরবর্তীতে চাহিদা বেড়ে যাওয়ায় জুলাই মাসে প্রতিষ্ঠানটি ৫০,০০০ একক পণ্য উৎপাদন করেছে। ২০১৫ সালে তাদের কার্যকর উৎপাদন ক্ষমতা ছিল ১১০%।
X ও Y দুইটি প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত কিছু তথ্য নিম্নরূপ :
প্রতিষ্ঠানের নাম | সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা (একক) | কার্যকর উৎপাদন ক্ষমতা (একক) | গড় উৎপাদন (একক) |
|---|---|---|---|
X প্রতিষ্ঠান | ২০০০ | ১০০০ | ১২০০ |
Y প্রতিষ্ঠান | ৩০০০ | ১৫০০ | ২০০০ |