হিটলার ও মুসোলিনির উত্থান
1. অধ্যাপক মিহির ক্লাসে এমন এক সাহসী স্বপ্নদ্রষ্টার গল্প বললেন, যিনি ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ভবঘুরে জীবনযাপন করতেন। তার দেশে যুদ্ধ শুরু হলে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধে পরাজিত হয়ে তার দেশ অন্যায় সন্ধি মেনে নেয়। তিনি এটা সহ্য করতে পারেননি। সে কারণে পরবর্তীতে তিনি জনগণকে নতুন স্বপ্নে উজ্জীবিত করেন এবং নতুন দল গঠন করে তিনি দেশের সকল ক্ষমতা দখল করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়টি দেশ অংশ নেয়?
ত্রিশক্তি আঁতাত কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ব্যক্তির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উক্ত দলটি সে দেশের রাজনীতিতে নতুন ক্ষেত্র প্রস্তুত করে- তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'X' নামক এক ব্যক্তি সৈনিক থেকে ধীরে ধীরে একটি দেশের জনপ্রিয় নেতা হয়ে উঠেন এবং পাশাপাশি তার আদর্শ ছড়িয়ে দিতে থাকেন সম্মোহনী বক্তৃতার মধ্য দিয়ে। ফলে অতি অল্প সময়ে তিনি উক্ত রাষ্ট্রের প্রেসিডেন্ট হন। ক্ষমতায় এসে তিনি একদলীয় শাসন প্রতিষ্ঠা করেন। তার দলের স্লোগান নির্ধারণ করেন- "এক জাতি, এক রাষ্ট্র এবং এক নেতা"।.
শক্তি প্রয়োগের মাধ্যমে এক নেতা ক্ষমতা দখল করতে গিয়ে ব্যর্থ হন। বিচারে তাঁর কয়েক বছর জেল হয়। জেলখানায় অবস্থানকালেই একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন যা একটি দলের বাইবেল বিবেচিত হয়।
রাষ্ট্রীয় ক্ষমতায় এসে মি. আমান মানুষের মতপ্রকাশের ও চিন্তার স্বাধীনতা বন্ধ করে দেন। তার সময় সরকারবিরোধী সব পত্রিকা বন্ধ করে দেয়া হয়। অনেক বুদ্ধিজীবী, কবি, সাংবাদিককে দেশত্যাগে বাধ্য করা হয়।
পশ্চিমা এক নেতা ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেছিলেন। বাল্যকালে তার পিতার মৃত্যু ঘটে। তার ইচ্ছা ছিল চিত্রশিল্পী হওয়ার, কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনীতে যোগ দিয়ে বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। একসময় তিনি শ্রমিক দলে যোগ দিয়ে সুনির্দিষ্ট কর্মসূচী তৈরি করে সাংগঠনিক কার্যক্রম শুরু করেন।