ধর্মীয় উপাখ্যান ও নৈতিক শিক্ষা
1. অনিক একজন ছোট বালক। সে অল্প বয়সে শ্রীহরির প্রতি আকৃষ্ট হয়। সকল জায়গায় সে শ্রীহরিকে দেখতে পায়। হরিভক্তির জন্য তাকে তার পিতা বিভিন্ন উপায়ে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু শ্রীহরির কৃপায় সকল বিপদ থেকে অনিক রক্ষা পায়। অন্যদিকে, নয়ন বাজার থেকে বাড়ি ফেরার সময় পথের ধারে একটি নতুন ব্যাগ দেখতে পায়। ব্যাগটিতে টাকা ভর্তি ছিল। ব্যাগের গায়ে লেখা ঠিকানায় ব্যাগটি মালিককে পৌঁছে দিয়ে আসে। মালিক ব্যাগটি পেয়ে খুশি হয়।
শিষ্টাচার কাকে বলে?
মাদক সেবন অধর্ম কেন? ব্যাখ্যা করো।
অনিকের কর্মকান্ডের সাথে-পাঠ্যপুস্তকের কোন চরিত্রের সাদৃশ্য আছে তা ব্যাখ্যা করো।
নয়নের মধ্যে যে গুণটির প্রতিফলন ঘটেছে তা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
বিজয়কৃষ্ণ গোস্বামী কার কৃপায় সুস্থ হন?
বিধান বাবু পরিবারের গর্ব। তিনি সমাজ, দেশ ও জাতির অহংকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এবং দেশকে স্বাধীন করেন। দেশ স্বাধীন হওয়ার পরও তিনি থেমে থাকেননি। বর্তমানে তিনি গরিব-দুঃখীদের যথাসাধ্য দান করেন। অনেক সময় নিজে না খেয়ে তাদেরকে খেতে দেন।
প্রদীপ বাবু একটি সংগঠনের সভাপতি। তিনি তার পরিবার এবং সংগঠনের সকল সদস্যের সমস্যা সমাধান করেন। তিনি কোনো কাজের প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। অন্যদিকে, তার প্রতিবেশী উজ্জ্বল বাবু একজন স্বার্থপর ব্যক্তি। তিনি ভাইদের সম্পত্তি নিজের নামে করে নেন। এতে ভাইদের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত উজ্জ্বল বাবু সবদিক দিয়ে পরাজিত হন।
হরিভক্ত অভিক সবসময় শ্রী হরিকে ডাকে। সে সব কিছুর মধ্যেই শ্রী হরিকে দেখতে পায়। কিন্তু অভিকের বাবা রাজীব নিজেকে ক্ষমতাবান মনে করে। অভিকের হরিভক্তিতে রাজীব রেগে গিয়ে তাকে বিভিন্ন উপায়ে মেরে ফেলার চেষ্টা করে ব্যর্থ হয়। অভিক শ্রী হরির কৃপায় সকল বিপদ থেকে নিজেকে রক্ষা করে। অন্যদিকে দিলীপ বিদ্যালয়ের পাঠ শেষে বিকালে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ব্যাগে টাকা ছিল সাথে একটি পরিচয়পত্র। দিলীপ ব্যাগটি নিজে না নিয়ে মালিকের ঠিকানায় ব্যাগটি পৌঁছে দেয়। ব্যাগের মালিক টাকা পেয়ে খুবই খুশি হন।