ব্যবসায়ের সাধারণ/সামষ্টিক উপাদানসমূহ
1. অনুন্নত পরিবহণ ব্যবস্থার কারণে বৃদ্ধি পায়-
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রাজশাহীর জনাব কাশেমের পরিবহনের বংশপরম্পরায় সিল্ক শাড়ির ব্যবসা রয়েছে। ফ্যাশন ডিজাইনের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি পরিবারিক ঐতিহ্য বিবেচনায় ঢাকায় "সিল্ক শাড়ি বিতান" নামক একটি শোরুম খুলেন।সেখানে তিনি আধুনিক ডিজাইনের শাড়ি তৈরি ও বিক্রি করেন। মানসম্মত, নান্দনিক এবং ন্যায্যদামের কারণে তার পণ্যের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকজন শিক্ষিত কর্মী থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কাজে দক্ষ ও উদ্যমী না হওয়ায় চাহিদা অনুযায়ী পন্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাই তিনি তাদের দক্ষ ও উদ্যোগ করে গড়ে তোলার কথা ভাবছেন।
জনাব ইকবাল সিলেটে থাকেন। তিনি শ্রমিকদের সহজলভ্যতার কারণে পঞ্চগড়ে জমি কিনে পাঁচটি চা বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয় পদ্ধতি ও পুরনো প্রযুক্তি ব্যবহারের ফলে তার চা এর মান তত ভাল হয় না। এতে মুনাফা ও কম হয়। তার এক বন্ধুর পরামর্শে তিনি আধুনিক মেশিন সংস্থাপনার মাধ্যমে চা এর গুণগত মান বৃদ্ধি করে। বর্তমানে তিনি আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন।
মি. আরাফাত উচ্চবিত্ত পরিবারের সন্তান। লেখাপড়া শেষ করে তিনি একটি গার্মেন্টস কারখানা স্থাপন করেন। শ্রমিকদের সহজ প্রাপ্যতা, স্বল্প মজুরি, সহজ অর্ডার প্রাপ্তি, শ্রমিকদের নিখুঁত কাজ সব মিলিয়ে অল্পদিনের মধ্যে তিনি সফল ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হলেন। তিনি শ্রমিকদের জন্য গার্মেন্টস কারখানা, ডে-কেয়ার সেন্টার, সহজ নির্গমন পথ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। কিন্তু পার্শ্ববর্তী একটি কারখানা যেখানে পর্যাপ্ত পানি, নির্গমন পথ ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই সেখানে হঠাৎ একদিন আগুন লেগে অনেক শ্রমিক মারা যায়। এতে তিনি ভীষণ মর্মাহত হন।
ওমর গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে পাঁচ একর জমি কিনে বাণিজ্যিক ভিত্তিতে পেয়ারার বাগান করেন। অঞ্চলটি পেয়ারা চাষের জন্য খুবই উপযোগী। তার বাগানের পেয়ারা ঢাকার পাইকাররা এসে কিনে নিয়ে যায়। তিনি লক্ষ করলেন, তার বাগানের পাশে প্রচুর উঁচু জমি পতিত অবস্থায় পড়ে আছে। ব্যাংক, বিমা প্রভৃতি ধরনের প্রতিষ্ঠানের অনুপস্থিতির কারণে এসব জমির লাভজনক ব্যবহারের জন্য কেউ আগ্রহ দেখাচ্ছে না।