ব্যবসায়ের সাধারণ/সামষ্টিক উপাদানসমূহ
1.
অভিজাত ও বিলাসবহুল পরিবেশের মধ্যে বেড়ে ওঠা সুজন প্রতি বছরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখতে যায়। এবার তার চাচার আমন্ত্রণে কুমারখালীর বৈশাখীমেলা দেখার জন্য সে চাচার বাড়িতে উপস্থিত হয়েছে। চাচার সাথে মেলায় গিয়ে বাণিজ্য মেলার মতো ঝলমলে আলোকসজ্জা না দেখে কিছুটা হতাশা হলো। কিন্তু মেলাতে স্থানীয় মহিলাদের হাতে তৈরি কারুপণ্য দেখে সে বিস্মিত হয়ে গেল এবং তাৎক্ষণিকভাবে বেশকিছু বাঁশ, বেত ও পাটের তৈরি হস্তশিল্পসামগ্রী ক্রয় করে। শিক্ষিত উদ্যোগী যুবক সুজন ঢাকাতে এরূপ পণ্যের একটি বিক্রয়কেন্দ্র খোলার ব্যাপারে চিন্তা করছে।
ব্যবসায় পরিবেশ কী?
ব্যবসায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা কর।
কুমারখালী এর আয়োজনটি ব্যবসায়ের কোন পরিবেশের উপাদানের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা
সুজনের উদ্যোগী চিন্তাটি কীভাবে আর্থসামাজিক ক্ষেত্রে অবদান রাখতে পারে? মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রাজশাহীর জনাব কাশেমের পরিবহনের বংশপরম্পরায় সিল্ক শাড়ির ব্যবসা রয়েছে। ফ্যাশন ডিজাইনের উপর উচ্চতর ডিগ্রি নিয়ে তিনি পরিবারিক ঐতিহ্য বিবেচনায় ঢাকায় "সিল্ক শাড়ি বিতান" নামক একটি শোরুম খুলেন।সেখানে তিনি আধুনিক ডিজাইনের শাড়ি তৈরি ও বিক্রি করেন। মানসম্মত, নান্দনিক এবং ন্যায্যদামের কারণে তার পণ্যের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকজন শিক্ষিত কর্মী থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কাজে দক্ষ ও উদ্যমী না হওয়ায় চাহিদা অনুযায়ী পন্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাই তিনি তাদের দক্ষ ও উদ্যোগ করে গড়ে তোলার কথা ভাবছেন।
মি. আরাফাত উচ্চবিত্ত পরিবারের সন্তান। লেখাপড়া শেষ করে তিনি একটি গার্মেন্টস কারখানা স্থাপন করেন। শ্রমিকদের সহজ প্রাপ্যতা, স্বল্প মজুরি, সহজ অর্ডার প্রাপ্তি, শ্রমিকদের নিখুঁত কাজ সব মিলিয়ে অল্পদিনের মধ্যে তিনি সফল ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হলেন। তিনি শ্রমিকদের জন্য গার্মেন্টস কারখানা, ডে-কেয়ার সেন্টার, সহজ নির্গমন পথ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও প্রশিক্ষণের ব্যবস্থা করলেন। কিন্তু পার্শ্ববর্তী একটি কারখানা যেখানে পর্যাপ্ত পানি, নির্গমন পথ ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই সেখানে হঠাৎ একদিন আগুন লেগে অনেক শ্রমিক মারা যায়। এতে তিনি ভীষণ মর্মাহত হন।
ওমর গাজীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে পাঁচ একর জমি কিনে বাণিজ্যিক ভিত্তিতে পেয়ারার বাগান করেন। অঞ্চলটি পেয়ারা চাষের জন্য খুবই উপযোগী। তার বাগানের পেয়ারা ঢাকার পাইকাররা এসে কিনে নিয়ে যায়। তিনি লক্ষ করলেন, তার বাগানের পাশে প্রচুর উঁচু জমি পতিত অবস্থায় পড়ে আছে। ব্যাংক, বিমা প্রভৃতি ধরনের প্রতিষ্ঠানের অনুপস্থিতির কারণে এসব জমির লাভজনক ব্যবহারের জন্য কেউ আগ্রহ দেখাচ্ছে না।
পঞ্চগড়ের মাটি এবং জলবায়ু চা চাষের জন্য উপযোগী। তাই জনাব রবিন সেখানে একটি চা বাগান করেন। নিজ দেশ ছাড়াও বিদেশে তার চায়ের পর্যাপ্ত চাহিদা রয়েছে। সে বর্তমানে বিদেশে চা রপ্তানির কথা ভাবছে। এজন্য তার আর্থিক সহযোগিতার প্রয়োজন। দেশটির অর্থনৈতিক পরিবেশ এখন ব্যবসায়বান্ধব।