সরকারের আয়ের উৎস
1.
অর্থনৈতিক উন্নয়ন ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সরকারকে প্রচুর ব্যয় করতে হয়। শিক্ষা, চিকিৎসা, আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান বৃদ্ধি প্রভৃতি খাতে সরকারকে প্রচুর ব্যয় করতে হয়। তবে এসব ঋণের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে না পারলে তা দেশের জন্য ক্ষতিকর হয়।
আবগারি শুল্ক কী?
মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন?
উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের খাতগুলোর বর্ণনা দাও।
ঋণ গ্রহণের মাধ্যমে ব্যয় নির্বাহের অসুবিধা সম্পর্কে তোমার মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ব্যক্তি তার আয় অনুসারে ব্যয় করে এবং সরকার ব্যয় অনুসারে আয় নির্ধারিত করে। বাংলাদেশ সরকার আয়কর, মূল্য সংযোজন কর, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, আবগারি শুল্ক, সম্পূরক শুল্কসহ বিভিন্নভাবে আয় করে। আবার যানবাহন ফি, ভূমি রাজস্ব, সুদ জরিমানা, টোল, ডাক, রেজিস্ট্রেশন ইত্যাদি উৎস থেকে আয় করে করের ভিত্তি সম্প্রসারণ, অনুৎপাদনশীল খাতে ব্যয় পরিহার, দুর্নীতিমুর প্রশাসন গড়ার মাধ্যমে সরকার তার আয় আরো বাড়াতে পারে।
রত্না একটি ডিপার্টমেন্টাল স্টোরে কিছু পণ্য ক্রয় করার পরদ্রব্য মূল্য পরিশোধ করার সময় দেখলো যে বিক্রেতা তার কাছ থেকে পণ্য মূল্যের অতিরিক্ত নির্দিষ্ট হারে কিছু অর্থ দাবি করছে। বিষয়টি সে তার বাবাকে জানালে তার বাবা বললেন, এটি দোকানদারের মাধ্যমে সরকার পাবে। তিনি আরো বললেন, 'আমিও বছর শেষে আমার আয়ের একটি অংশ সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করি।'
একটি দেশের সরকার প্রতিবছর জনপ্রশাসন ও জনকল্যাণ সাধনে বাধ্যতামূলকভাবে ব্যয় করে যা পৌনঃপুনিক। আবার বার্ষিক উন্নয়ন কর্মসূচির আলোকে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও ব্যয় করে। ফলে তাকে ঘাটতে বাজেট গ্রহণ করতে হয়।
বাংলাদেশ সরকার দেশ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন উৎস হতে টাকা সংগ্রহ করে। দেশের ভেতর ও বাইরে থেকে অর্থ সংগ্রহ করে দেশের প্রশাসনিক কাজ পরিচালনা করা হয়।