উৎপাদনশীলতা
1. অলি একটি তৈরি পোশাক কারখানার মালিক। দক্ষভাবে পোশাক তৈরি করা ও সময়মত পণ্য সরবরাহ করার কারণে তিনি ব্যবসায় সুনাম অর্জন করেন। বর্তমানে তিনি লক্ষ করেন যে, তার প্রতিষ্ঠানের উৎপাদিত পোশাকের মান সঠিক হচ্ছে না। তাই তিনি ব্যবস্থাপকীয় ও কারিগরি উপাদানসমূহের আধুনিকায়নসহ সর্বস্তরের কর্মীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সেজন্য আগের তুলনায় তার উৎপাদিত পোশাকের মান বেড়ে যায়।
রূপগত উপযোগ কী?
সরকারি নীতি উৎপাদনশীলতার ওপর কীভাবে প্রভাব বিস্তার করে? ব্যাখ্যা করো।
অলির প্রতিষ্ঠানের সুনাম সুরক্ষায় উৎপাদনের কোন উপাদানটি মুখ্য ভূমিকা রাখে? ব্যাখ্যা করো।
উদ্দীপক অনুযায়ী প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য অলির গৃহীত পদক্ষেপগুলো কি যথার্থ? বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব মামুন একটি উৎপাদন প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটিতে বার্ষিক ১০,০০০ একক পণ্য উৎপাদিত হয়। পণ্যের এককপ্রতি বিক্রয়মূল্য ৫ টাকা। এক্ষেত্রে কাঁচামাল বাবদ ব্যয় ২০,০০০ টাকা, শ্রম বাবদ ব্যয় ৫,০০০ টাকা এবং ৫০০ ঘণ্টা যন্ত্র সময় ব্যবহৃত হয় যার মূল্য ৫,০০০ টাকা। প্রতিষ্ঠানটির পূর্ববর্তী বৎসরের সার্বিক উৎপাদনশীলতা ছিল ২.০।
হালিম লি.-এর ডিসেম্বর ২০২৩ এর উৎপাদন সম্পর্কিত তথ্যাবলি নিম্নরূপ:
মোট স্থায়ী ব্যয় ২,২৫,০০০ টাকা
একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৫০ টাকা
একক প্রতি বিক্রয়মূল্য ২০০ টাকা
মোট উৎপাদন ৩,৫০,০০০ টাকা
জগৎ ফ্যাশন ও শরৎ ফ্যাশন দুটি প্রতিষ্ঠান ২০২০ সালে যথাক্রমে ২০ কোটি ও ২৫ কোটি টাকার পোশাক ইউরোপসহ অন্যান্য দেশে রপ্তানি করে। এদের খরচের বিবরণ নিম্নরূপ:
জগৎ ফ্যাশন | ব্যয়সমূহ (টাকা) | শরৎ ফ্যাশন | ব্যয়সমূহ (টাকা) |
|---|---|---|---|
কাঁচামাল | ৬,০০,০০,০০০ | কাঁচামাল | ৮,৪০,০০,০০০ |
শ্রম | ২,০০,০০,০০০ | শ্রম | ২,০০,০০,০০০ |
যন্ত্রপাতি | ৪,০০,০০,০০০ | যন্ত্রপাতি | ৬০,০০,০০,০০০ |
বিবিধ ব্যয় | ১০,০০,০০০ | বিবিধ ব্যয় | ২০,০০,০০০ |
এককপ্রতি বিক্রয়মূল্য | ২৪ | এককপ্রতি বিক্রয়মূল্য | ২৪ |
মোট উৎপাদন | ২,৫০,০০০ ইউনিট | মোট উৎপাদন | ২,০০,০০০ ইউনিট |
প্রতিযোগিতার কারণে এবং প্যাকেজ দাম বেশি হওয়াতে শরৎ ফ্যাশন লাভবান হতে পারছে না। এক্ষেত্রে জগৎ ফ্যাশন বেশ ভালো অবস্থানে আছে।
চাঁদ ক্রোকারিজ-এ বর্তমানে স্থির ব্যয় ও মজুরির মাধ্যমে ৪০ লক্ষ টাকার পণ্য উৎপাদন করা সম্ভব। জুন মাসে প্রতিষ্ঠানটি ৩০ লক্ষ টাকার ক্রোকারিজ তৈরি করে। উৎপাদনের সাথে সম্পৃক্ত খরচ নিম্নরূপ: কাঁচামাল ৬ লক্ষ টাকা, বেতন ও মজুরি ৩ লক্ষ টাকা, অন্যান্য ১ লক্ষ টাকা ।