ভাষা আন্দোলন
1. অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাঙালিরা প্রতিবছর ফেব্রুয়ারি মাসে একটি বিশেষ দিন উদযাপন করেন। তারা দিনের শুরুতে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানটি পরিবেশনের মাধ্যমে দিবসের কার্যক্রমের সূচনা করেন। তারপর তারা খালি পায়ে প্রভাত ফেরি করে একটি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অপরাহ্নে তারা মাতৃভাষার চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল শোষণ-বঞ্চণার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার শপথের মাধ্যমে দিবসের কার্যক্রমের সমাপ্তি করেন।
তমদ্দুন মজলিশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
কালরাত কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের কর্মকান্ডে বাঙালির কোন আন্দোলনের ইঙ্গিত পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উক্ত আন্দোলনের চেতনা পরবর্তী সকল আন্দোলনের প্রেরণা যুগিয়েছিল- উক্তিটি ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ভাষা যে কোন জাতির সভ্যতা বিনির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর ইতিহাসে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের ভাষাকে কেন্দ্র করেই পরিচিত। যেমন- মালয়েশিয়া। এই ভাষার উপর যে কোন আঘাত তারা সহজে মেনে নিতে পারে না। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ভাষার মর্যাদা রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এমনকি ভাষার জন্য জীবন দানের ঘটনাও পরিলক্ষিত হয়।
ধর্মীয় চেতনাকে ভিত্তি করে দেশটি ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে। দেশটির শাসকগোষ্ঠীর অগণতান্ত্রিক আচরণ শুরু থেকে উন্মোচিত হয়। শাসকগোষ্ঠী একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতিকে উপেক্ষা করার প্রয়াস নেয়, এতে ওই অঞ্চলে ধারাবাহিক আন্দোলন গড়ে ওঠে।