নির্দেশনা
1.
আকরাম চৌধুরী ডি. এস. আর. এম. রড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। শ্রমিক-কর্মীদের মতামতের গুরুত্ব দিয়ে তিনি সকল কাজ পরিচালনা করেন। কর্মীদের অভাব-অভিযোগ শুনে তিনি তা সমাধানের চেষ্টা করেন। নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত নিতে মতামত দেওয়ার সুযোগ পেয়ে কর্মীরাও কর্তৃপক্ষের প্রতি সন্তুষ্ট। সম্প্রতি কর্মী ব্যবস্থাপনা ও পণ্যের মানের কারণে প্রতিষ্ঠানটি ISO সনদ লাভ করে। তবে প্রতিযোগী প্রতিষ্ঠানের ইন্ধনে কিছু শ্রমিক উক্ত প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়।
নেতৃত্ব কী?
নির্দেশনাকে নিম্নগামী প্রক্রিয়া বলা হয় কেন? ব্যাখ্যা কর।
ডি এস আর এম রড ইন্ডাস্ট্রিজ-এ কোন ধরনের নির্দেশনা বিদ্যমান? ব্যাখ্যা কর।
উদ্দীপকে প্রতিষ্ঠানটির বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কোন ধরনের নেতৃত্ব বেশি কার্যকর বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আকরাম চৌধুরী ডি.এস.আর.এম. রড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। শ্রমিক-কর্মীদের মতামতের গুরুত্ব দিয়ে তিনি সব কাজ পরিচালনা করেন। কর্মীদের অভাব অভিযোগ শুনে তিনি তা সমাধানের চেষ্টা করেন। নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত নিতে মতামত, দেওয়ার সুযোগ পেয়ে কর্মীরাও কর্তৃপক্ষের প্রতি সন্তুষ্ট। সম্প্রতি কর্মী ব্যবস্থাপনা ও পণ্যের মানের কারণে প্রতিষ্ঠানটি সনদ লাভ করে। তবে প্রতিযোগী প্রতিষ্ঠানের ইন্ধনে কিছু শ্রমিক উক্ত প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যায়
একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার অধস্তনদেরকে চাপ দিয়ে কাজ আদায় করেন। সব সিদ্ধান্ত তিনি নিজেই নেন। আবার অধস্তনদের কাছ থেকে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন । কিন্তু কর্মীরা তার নেতৃত্বকে ভালোভাবে নেয় না। তারা মানসিক কষ্ট নিয়ে কাজ করতে থাকে। একপর্যায়ে কর্মীরা দুই-একজন করে চাকরি ছেড়ে দিতে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটি সংকটাবস্থায়।
বিদেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে দেশে ফিরে জনাব জাহিদ AB গ্রুপে যোগদান করেন। তিনি কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তাদের নির্দেশনা দেন। তিনি মনে করেন কর্মীদের মতামতকে গুরুত্ব দিলে তারা আরও আগ্রহী হয়ে কাজে অংশগ্রহণ করবে।
নাঈম ও তামিম দুইভাই। তারা দু'জনেই পাশাপাশি দুটি ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা করেন। নাঈম ব্যবসায় পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের মতামতকে গুরুত্ব দেন। অন্যদিকে তামিম নিজেই সিদ্ধান্ত গ্রহণ করে কর্মীদের ওপর চাপিয়ে দেন। তিনি এর প্রভাব সম্পর্কে সচেতন নন।