বিক্রয় প্রসার
1.
‘আকাশ ফুড' সারা বাংলাদেশে টিফিন কেক ও পাউরুটি বিপণন করে। প্রতিষ্ঠানটি বিভিন্ন এলাকার পাইকারদের মাধ্যমে পণ্য বিক্রয় করে থাকে। তাছাড়া পাইকারদের বিক্রয় টার্গেট পূরণের জন্য আকর্ষণীয় উপহারের অফার দিয়ে থাকে। আবার পণ্য বিক্রয়কালে প্রতিষ্ঠানটি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য নমুনা পণ্য বা পণ্যের অংশবিশেষবিনামূল্যে প্রদান করে। এতে অল্প সময়ের মধ্যে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠানটি সফলতা লাভে সক্ষম হয়।
বিক্রয় প্রসার কী?
“ প্রচার হলো অধিক গ্রহণযোগ্য প্রমোশন কৌশল”- ব্যাখ্যা কর।
'আকাশ ফুডস' কোন ধরনের বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করেছে? ব্যাখ্যা কর
প্রসার কৌশল উল্লেখপূর্বক 'আকাশ ফুডস' এর সফলতার মূল কারণ যুক্তিসহ মূল্যায়ন কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আলিফ ফুডস লি. আমের জুস তৈরি করে "ফ্রেশ জুস" নামে পণ্যটি বাজারে নিয়ে আসে। প্রাথমিকভাবে প্রতিষ্ঠান জুসের জন্য মিনি স্যাম্পল তৈরি করে বিনামূল্যে টার্গেট ক্রেতার নিকট বিতরণ করে সফল হয়। পন্যটি বাজার সম্প্রসারণ এর উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জনাব মাসুদ বিভিন্ন ফ্লেভারের পারফিউম উৎপাদন করে বিক্রয় করেন। ক্রেতা পারফিউমের বোতলে বিনামূল্যে অতিরিক্ত ২০% পারফিউম দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য তিনি পণ্যের মোড়কে অতিরিক্ত ২০% ফ্রি’র বিষয়টি স্পষ্ট অক্ষরে উল্লেখ করেন। ফলে বাজারে তার উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধির পাশাপাশি মুনাফাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
জনাব রাজিন বিভিন্ন ফ্লেভারের পারফিউম উৎপাদন করে বিক্রি করেন। ক্রেতা আকর্ষণের জন্য কয়েক মাসের জন্য তিনি তার উৎপাদিত প্রতিটি পারফিউমের বোতলে বিনামূল্যে অতিরিক্ত ২০% পারফিউম দেওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি পণ্যের মোড়ক অতিরিক্ত ২০% ফ্রির বিষয়টি স্পষ্ট অক্ষরে উল্লেখ করেন। ফলে বাজারে তার উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধির পাশাপাশি মুনাফাও দিন দিন বাড়ছে।
দীর্ঘদিন ধরে ‘জনি ট্রেডার্স’ সাফল্যের সাথে প্রসাধনসামগ্রী বিপণন করছে। সম্প্রতি প্রতিযোগী প্রতিষ্ঠান ‘সানি ট্রেডার্স’ ‘একটি পণ্য কিনলে একটি ফ্রি’ দেয়ায় জনি ট্রেডার্সের বিক্রয় কিছুটা কমে যায়। ফলে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যম প্রয়োগের সিদ্ধান্ত নিয়ে সফল হন।