ইসলামের বুনিয়াদি আমল সমূহ
1. আখম আবু বকর সিদ্দিক একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। তিনি নিয়মিত শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে অভিভাবককে অবহিত করেন। শিক্ষকরা বিলম্বে শ্রেণিকক্ষে প্রবেশ করলে তাদেরকে সতর্ক করেন। প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়মিত অভিভাবকদের সাথে শিক্ষার্থীর পড়াশোনা নিয়ে যোগাযোগও রাখেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকেন। তিনি মনে করেন, প্রত্যেক দায়িত্বশীলই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি অল্পদিনের মধ্যেই দেশসেরা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। উক্ত প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাজিম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন এবং তার মা-বাবাকে অবহিত করেন। অভিভাবকরা প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বশীলতায় মুগ্ধ হয়ে তার ভূয়সী প্রশংসা করেন।
সত্যবাদিতা কাকে বলে?
মিথ্যা মানুষকে ধ্বংস করে- ব্যাখ্যা করো।
আখম আবু বকর সিদ্দিক-এর কর্মে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
রাসুলুল্লাহর বাণী "আর তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে" উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

আজমল সাহেব একজন দাম্ভিক ধনী লোক। তিনি তার পাড়া-পড়শিদের সাহায্য করেন না। বরং নানা রকমের অন্যায় আচরণে তাদেরকে অতিষ্ঠ করে তোলেন। তবে তিনি তার শ্বশুর পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করেন। তাদের খোঁজ-খবর নেন, আদর আপ্যায়ন করেন।
রফিক ও শফিক দুই বন্ধু। রফিক সকল ইবাদত ইসলামি শরীয়া অনুযায়ী পালন করে। শফিক সালাত আদায় করে কিন্তু প্রচুর সম্পদের মালিক হওয়া সত্ত্বেও গরিবের হক যথাযথভাবে আদায় করে না। রফিক একদিন শফিককে বলল, 'প্রকৃত ঈমানদার হতে হলে ইসলামের সকল
বুনিয়াদি আমল পালন করতে হবে।'