বাংলা ১ম পত্র
1. আগস্ট-২৪ এর বন্যায় ফেনী জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভারতের আগ্রাসী নীতি, আন্তর্জাতিক আইনের অশ্রদ্ধা এই বন্যার কারণ। সারা দেশের মানুষ অসহায় বিপর্যস্ত ও সর্বস্বান্ত ফেনীবাসীর জন্য ত্রাণ নিয়ে ছুটে আসেন। নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিডিয়া কর্মীরাও আসেন ফেনীতে। একজন মিডিয়া কর্মী তার ভিন্নরকম অভিজ্ঞতা নিজের ভেরিফাইন্ড ফেসবুকে তুলে ধরেন। তিনি বলেন, “একজন মধ্যবসয়ী লোককে ডাকলাম, আসেন ত্রাণ নিয়ে যান। তিনি বললেন, আমি পেয়েছি। সামনের ঐ বাড়িতে এখনো ত্রাণ যায়নি। ওদের বাড়িতে পৌঁছে দেন। “সাংবাদিক অবাক হয়ে গেলেন। তার সেই অবাক অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে জানালেন, “দুই যুগের বেশি সময়ের সাংবাদিকতা জীবনে ফেনীর মানুষের মতন এমন মানুষ আর পাইনি । ত্রাণ নিয়ে কাড়াকাড়ি নয় বরং সাই যেন পায় সেটাই এই জেলার মানুষ নিশ্চিত হতে চেয়েছে। সালাম ফেনীর মানুষকে।”
শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের লেখকের নাম কী?
'যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না, সেখানে শিক্ষা নেই'। কেন এই উক্তি ?
উদ্দীপকে মধ্যবসয়ী মানুষের মধে কীসের বিস্তার ঘটেছে? ‘শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে লেখো ।
উদ্দীপকের মিডিয়া কর্মীর কথায় আমরা ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের কোন বার্তাটি গ্রহণ করতে পরি?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ফয়সাল অত্যন্ত অলস। সারাদিন অলসতায় সময় কাটে তার। কোনো স্বপ্নকে বাস্তবায়িত না করতে পারায় সে অত্যন্ত দুঃখিত। একসময় তার স্বপ্নগুলো পরিশ্রমী কর্মঠ বন্ধুদের সফলতায় হারিয়ে যায় ।
নাসির পিএইচডি করতে কানাডা গিয়েছে। সেখানে যাওয়ার পর থেকে দেশের কথা তার খুব মনে পড়ে। সেখান থেকে মাকে চিঠি লিখছে, মা আমার কিছু ভালো লাগে না। সারাক্ষণ অন্তর জুড়ে আছো তুমি আর আমার স্বজনেরা। খুব মনে পড়ে সবাইকে, বিশেষ করে তার গ্রামের কথা। বিশ্ববিদ্যালয়ে থাকতে সময় পেলেই গ্রামে চলে যেত সে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য তাকে বিমোহিত করে দিত। এখানে এসে সব স্মৃতিগুলো মনে পড়ায় তার কিচ্ছু ভালো লাগে না ।
কথাসাহিত্যে প্রকৃতিকে যেন জীবন্ত চরিত্র হিসেবে সৃষ্টি করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে 'পথের পাঁচালী' ও 'আরণ্যক' উপন্যাসে প্রকৃতি যেন চির নবীন রূপে ফিরে এসেছে। অপু-দুর্গা আরও অনেকে এরা যেন চিরকালে প্রকৃতির সন্তান। এরা যায় আসে থাকে না। কিন্তু প্রকৃতি চিরকালই নানা রূপে, রসে, গন্ধে, বর্ণে বিরাজমান থাকে ।
প্রতিদিনের মতো সেদিনও আমরা রাতের খাবার খেয়ে ঘুমাতে গেছি। বাড়িতে আলো জ্বালানো মানা। যদি দূর থেকে দেখা যায়! পাশের গাঁয়ে মিলিটারী আসার গুজব শোনা যাচ্ছিল। যদি তা সত্যি হয়। আগে থেকেই তাই বাড়তি সতর্কতা সকলের। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল। বাইরে গুলির শব্দ। মানুষের চিৎকার। কান্নার আওয়াজ। গুজব তাহলে সত্যি। সে রাতটা কোনোমতে বাড়ির পেছনের খালটার কাদায় ডুবে কাটালাম। সকালে গ্রামের যে দৃশ্য দেখলাম তা নরকতুল্য। চারদিকে লাশ, পোড়া বাড়ি, মৃত শিশু, বৃদ্ধ, নারী। থ্যাতলানো ছিন্নভিন্ন শরীর। বীভৎসতার ভয়াল রূপ ।