অগ্নিবিমার শ্রেণিবিভাগ
1. আজকাল প্রায় সময় গার্মেন্টস-এ অগ্নিকাণ্ড ঘটে থাকে। এই জন্য মি. শাহরুখ তার গার্মেন্টস ফ্যাক্টরির ৩ কোটি টাকার কাপড়ের জন্য ২ কোটি টাকার অগ্নি বিমাপত্র গ্রহণ করেন। গুদামে মালামাল থাকা অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে গুদামের সমস্ত কাপড় পুড়ে যায়। তখন কাপড়ের বাজারমূল্য ছিল ২ কোটি ৭০ লক্ষ টাকা। মি. শাহরুখ বিমা কোম্পানির কাছে ২ কোটি ৭০ লক্ষ টাকা বিমা দাবি করেন।
অগ্নিবিমা কী?
অগ্নিবিমা একটি ক্ষতিপূরণের চুক্তি'- বুঝিয়ে বলো।
মি. শাহরুখ অগ্নিবিমার কোন ধরনের পলিসি গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে মি. শাহরুখ বিমা কোম্পানি থেকে কি ২ কোটি ৭০ লক্ষ টাকার ক্ষতিপূরণ পাবে? যুক্তিসহ মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব হক ‘গোমতী হাউস' নামক একটি আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক। বৈদ্যুতিক গোলযোগের কারণে ১০ কোটি টাকার আসবাবপত্রের মধ্যে ২ কোটি টাকার আসবাবপত্র পুড়ে যায়। উক্ত সম্পত্তির জন্য ৫ কোটি টাকার বিমা করা হয়েছিল। বিমা প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবি করলে বিমা প্রতিষ্ঠান সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানায় ।
পাপিয়া বেগম একজন প্রভাষক। তার দ্বিতল বিশিষ্ট বাড়ির আসবাবপত্রের মূল্য ৫ লক্ষ টাকা। তিনি বাড়ির আসবাবপত্রের জন্য একটি বিমা পলিসি গ্রহণ করেন। হঠাৎ অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়। বিমা কোম্পানি তার বিমা দাবি পরিশোধ করে। বিমা কোম্পানি ক্ষতিগ্রস্ত আসবাবপত্র দাবি করলে পাপিয়া বেগম উত্ত দাবি মানতে অস্বীকৃতি জানায়।
জনাব শিহাব পারভেজ তার গুদামের মালামালের প্রকৃত মূল্য ৫০ লক্ষ টাকার স্থলে ৪০ লক্ষ টাকা স্থির করে বিমা প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হন। চুক্তির শর্ত অনুযায়ী অগ্নিনির্বাপক ব্যবস্থা ও অবকাঠামোগত সংস্কারের কথা থাকলেও জনাব শিহাব পারভেজ গুরুত্ব দেননি। অবহেলার কারণে গুদামের মালামাল অগ্নিকান্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। জনাব শিহাব পারভেজ বিমা প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবি করলে বিমা প্রতিষ্ঠান তা প্রত্যাখান করে।
জনাব শিহাব একজন পাটের ব্যবসায়ী। তিনি তার গুদামে সংরক্ষিত ১,০০,০০০ টাকা মূল্যের পাটের জন্য ৭০,০০০ টাকা মূল্যের একটি অগ্নি বিমাপত্র গ্রহণ করেন। হঠাৎ অগ্নিকাণ্ডে ৬০,০০০ টাকার পাট পুড়ে যায়। কিন্তু বিমা কোম্পানি তাকে ৭০,০০০ টাকার ক্ষতিপূরক প্রদান করে। আবার আবুল কাশেম সাহেব তার অফিসের আসবাবপত্রের জন্য ১,০০,০০০ টাকার একটি অগ্নিবিমা পলিসি গ্রহণ করেন। যার প্রকৃত মূল্য ছিল ১,৫০,০০০ টাকা। অগ্নিকাণ্ডে ৬০,০০০ টাকার ক্ষতি হয় কিন্তু ক্ষতিপূরণ বাবদ ৪০,০০০ টাকা আদায় হয়।