আখলাক,হামিদাহ,যামিমাহ
1. আজমল সাহেব মুদি ব্যবসা করেন। একদিন এক ক্রেতা তার কাছ থেকে ১০ কেজি সরু চাল ক্রয় করে বাসায় নিয়ে তার ইলেকট্রিক নিক্তিতে মেপে দেখলেন যে, তাতে আধাকেজি চাল কম আছে। তিনি আরও লক্ষ করলেন যে তাকে যে চাল দেখানো হয়েছিল তার সাথে মোটা চাল মিশানো আছে। অপরদিকে আ. হান্নান সাহেব একজন সমাজ প্রধান। তার প্রতিবেশী রবিউল একজন খেটে খাওয়া মানুষ। সে দৈনিক রোজগার থেকে আ. হান্নানের কাছে কিছু টাকা জমা রাখে। মেয়ের বিয়ের সময় রবিউল আ. হান্নান সাহেবের কাছে তার জমানো টাকা ফেরত চাইলে তিনি যথাযথভাবে তার সমুদয় টাকা বুঝিয়ে দেন।
'মাকতু হাদিস' কাকে বলে?
ইজমা কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।
আজমল সাহেবের কর্মকাণ্ডে আখলাকে যামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
আ. হান্নান সাহেবের কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে তা চিহ্নিতপূর্বক এর গুরুত্ব বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আখলাকে হামিদার অন্যতম পরিভাষা হলো—
i. আখলাকে হাসানাহ
ii. হুসনুল খুলক
iii. আখলাকে যামিমাহ
নিচের কোনটি সঠিক?
মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ কোনটি?
হাদিসের ভাষায় সকল অপকর্ম ও অশ্লীলতার মূল হচ্ছে—
জনাব রফিক সরকারি অফিসের একজন কর্মকর্তা। তিনি প্রতিদিন অফিসের বিভিন্ন শাখায় গিয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, প্রত্যেকের কাজ যেন যথাসময়ে সঠিকভাবে সম্পন্ন হয়। অন্যদিকে চরাইল গ্রামে বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের লোক বসবাস করেন। তারা নববর্ষে একটি পিকনিকের আয়োজন করে। সেখানে সকল ধর্মের অনুসারীদের জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে সবাই আন্তরিক ছিল বলে কোনো সমস্যা সৃষ্টি হয়নি।