সমাজ ও সম্প্রদায়
1. আনন্দপুর গ্রামে মৃৎশিল্পীদের বাস। মৃৎশিল্প তাদের ঐতিহ্যবাহী পেশা। এ গ্রামের মৃৎশিল্পীদের তৈরি তৈজসপত্র ও ফুলদানী শহরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ইদানিং গ্রামে কতিপয় মহাজনদের আনাগোনা লক্ষ করা যায়। মৃৎশিল্পীরা এ ব্যাপারে ঐকমত্যে পৌঁছে যে, যেভাবেই হোক তারা তাদের জীবন-জীবিকায় অন্যকে হস্তক্ষেপ করতে দেবে না।
সংঘ কী?
অবস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝ?
উদ্দীপকের আলোচনা তোমার পাঠ্যবইয়ের কোন প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উক্ত প্রত্যয়ের সাথে সমাজের পার্থক্য বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দৃশ্যকল্প-১ঃ পদ্মা নদীর তীরের কেতুপুর গ্রামের অধিকাংশ লোকজন পেশায় জেলে। গ্রামবাসীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান এবং যেকোনো ধরনের সমস্যা তারা একসাথে মোকাবিলা করে।
দৃশ্যকল্প-২ঃ রসুলপুর গ্রামে নানা শ্রেণি ও পেশার মানুষ বাস করে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রসারের ফলে গ্রামের জীবনধারায় বেশ পবিরর্তন দৃশ্যমান। সাধারণ রাজনৈতিক বিরোধ বাদ দিলে গ্রামের মানুষ বেশ শান্তিতেই বসবাস করছে

তিতাস নদীর পাড়ে রমেশের গ্রাম। রমেশের বাবা-চাচা সবাই, মাছ ধরে ও মাছ বিক্রি করে জীবন নির্বাহ করে। বংশ পরম্পরায় এটাই তাদের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষের পেশাও তাই। এরা পরস্পরের প্রতি খুব বেশি আন্তরিক। পড়াশোনায় রমেশের ভীষণ আগ্রহ। গ্রামের স্কুলের সে নিয়মিত ছাত্র। পড়াশোনার ফাঁকে ফাঁকে সে বাবা-চাচাদের সাথে মাছ ধরে ও বিক্রিতে সহায়তা করে। মেধাবী রমেশ মেডিকেল পাস করে এখন ডাক্তার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। সপ্তাহে একদিন সে তার গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে।