ঊনসত্তরের গণঅভ্যুত্থান
1. আফ্রিকা মহাদেশের একটি দেশে এক সামরিক কর্মকর্তা ক্ষমতায় অসীন হন। ক্ষমতায় আসার পর গণতন্ত্র প্রবর্তনের জন্য তিনি রাজনৈতিক দল গঠন করেন এবং পাতানো নির্বাচনের ব্যবস্থা করেন। নির্বাচনের পর তিনি ঐ দেশটির প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হন। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি সামরিক বাহিনীর সহায়তা নিয়ে স্বৈরাচারী নীতিতে রাষ্ট্র পরিচালনা শুরু করেন। কখনো বিরোধী দলের কোনো মতামত গ্রহণ করেননি। দেশের জনগণ এক সময়ে তার অত্যাচার থেকে মুক্ত হতে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন শুরু করে। মানুষের প্রবল আন্দোলনের মুখে স্বৈরাচারী প্রেসিডেন্ট পদত্যাগ করতে বাধ্য হয়।
ছয় দফা দাবি কত সালে উত্থাপন করা হয়?
আগরতলা ষড়যন্ত্র মামলা কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লেখিত আন্দোলনের সাথে তোমার পঠিত পূর্ব পাকিস্তানের কোন আন্দোলন
সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উক্ত আন্দোলন ছিল 'বালাদেশের স্বাধীনতা অর্জনের সূচনালগ্ন'- বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
২০১৭ সালে মাহাথির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়ায় সরকার বিরোধী পক্ষগুলো ঐক্যবদ্ধ হয়ে একটি জোট গঠন করেছিল। তাদের জোটের নাম ছিল 'পাকাতান হারাপান'। এ জোটের প্রধান লক্ষ্য ছিল দুর্নীতিগ্রস্ত সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা করা। এই বিরোধী জোট নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলেও বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি।
পশ্চিমপন্থি বশির সরকারের বিভিন্ন শোষণনীতি ও বঞ্চনার বিরুদ্ধে দীর্ঘকালের নিষ্পেষিত রহমতপুরবাসী একসময় তীব্র আন্দোলন শুরু করে। এ আন্দোলনে মি. জামিলের নেতৃত্বে ছাত্ররা অংশগ্রহণ করলে তা গণআন্দোলনে রূপ নেয়।
১৯৮৭ সালের ১০ নভেম্বর, বাঙালি জাতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে নেমে এসেছিল। নূর হোসেন নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রামকে বেগবান করেছিলেন। হাজারো জনতার ভিড়ে নূর হোসেন ছিলেন সমুজ্জ্বল দেদীপ্যমান। খালি গা আর জিন্সের প্যান্ট পরা নূর হোসেন ছুটে যাচ্ছিলেন এ মিছিল থেকে ও মিছিলে। সবার চোখ আটকে যাচ্ছিল তার বুকে ও পিঠে। জীবন্ত এক প্রতিবাদী পোস্টার, যে পোস্টার পৃথিবীর সব প্রতিবাদী পোস্টারকে হার মানায়।