কর্তব্যপরায়নতা,হালাল,হারাম ও দেশপ্রেম
1. আবিদের বাড়ির পাশে থাকে শরিফ ও বিজন বড়ুয়ার পরিবার। আবিদ শরিফের সাথে ভাল সম্পর্ক রাখলেও বিজনের সাথে মিশতে চায় না। একদিন বিজনের ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসে। তখন আবিদের স্ত্রী শরিফা দৌড়ে গিয়ে দেখে বিজনের ছেলে মাটিতে গড়াগড়ি দিচ্ছে। সে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। আবিদ বিষয়টি শুনে অসন্তুষ্টি প্রকাশ করলে শরিফা বলে- সব মানুষ আল্লাহর সৃষ্টি। মহানবি (স) বলেছেন, 'তোমরা সবাই আদম থেকে এবং আদম মাটি থেকে সৃষ্ট।' অতএব, সব মানুষ ভাই ভাই।
ইহসান কী?
আমি জিন ও মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি- ব্যাখ্যা করো।
আবিদের আচরণে কার অধিকার লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো.
শরিফার বক্তব্যে কোন ধরনের ভ্রাতৃত্বের উল্লেখ আছে? মানবজীবনে তার ফলাফল বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
গণি মিয়া একজন রিকশা চালক। একদিন এক যাত্রী তার ব্যাগটি রিকশায় রেখে চলে যাচ্ছিল। তখন সে ঐ লোকটিকে ডেকে ব্যাগ দিয়ে দিল। স্ত্রী ঘটনাটি শুনে বলে, 'কি দরকার আছিল? বাড়ি নিয়া আইলেই পারতা।' গণি মিয়া জবাবে বলল, 'হারামের মাল খাওনের থাইকা, না খাইয়া থাকন ভাল।'
জামিল সাহেবের স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। জামিল সাহেব টাকা ও খাবার নিয়ে হাসপাতালে যাওয়ার পথে কিছু লোক হঠাৎ রিকশা থামিয়ে তার কাছে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়। জামিল সাহেব চিৎকার করে কান্নাকাটি করলে অনেক লোক একত্রিত। জনৈক ব্যক্তি তাকে সান্তনা দিয়ে ধৈর্য্য ধরার পরামর্শ দেন এবং কিছু টাকা তাকে প্রদান করেন।