নৈতিক জীবন গঠনে হাদিসের প্রয়োজনীয়তা
1. আবির ও করিম ছোটবেলার বন্ধু। কলেজে উঠার পর আবির মাদকাসক্ত হয়ে পড়ে এবং সে অসৎ ছেলেদের সাথে উঠাবসা শুরু করে। করিম আবিরকে অনেক বুঝানোর পরেও সে তার কথা শুনতে চায়না। বিষয়টি করিমের বাবা জানতে পেরে তিনি করিমকে আবিরের সাথে মিশতে নিষেধ করেছেন। আজকাল করিম অবসর সময়ে বাবার দোকানে বসা শুরু করেছে। আবির এ ব্যাপারে তাকে জিজ্ঞাসা করলে, করিম বলল- 'হালাল বুজি (জীবিকা) অন্বেষন করা ফরজের পরও একটি ফরজ'।
সত্য মানুষকে কোন পথে পরিচালিত করে?
‘সকল মুমিন ভাই ভাই'- ব্যাখ্যা করো।
করিমের বাবা তাকে আবিবের সাথে কেন মিশতে নিষেধ করেছেন? হাদিসের আলোকে ব্যাখ্যা করো।
করিমের উক্তিটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আব্দুল করিম তার বন্ধু আব্দুস সামাদকে বললেন, সমাজে কিছু কপট লোক বসবাস করে। তুমি সচেতনভাবে লক্ষ করলে সামান্য কয়েকটি নিদর্শন দেখেই তাদের চিহ্নিত করতে পারবে। আব্দুল করিম আরো বলেন, শারীরিক শক্তিমত্তাই আসল শক্তি নয়। বরং আসল শক্তিমান হতে হলে একটি বিরল গুণ অর্জন করতে হয়।
মাইমুনা তার বান্ধবী নাইমাকে তার বাংলা বইটি কয়েক দিনের জন্য ধার দেওয়ার কথা দেয়। পরদিন নাইমা উক্ত বই চাইলে মাইমুনা বলে এটি তার লাগবে। এতে নাইমা বেশ কষ্ট পায়। একদিন নাইমা তার অপর বান্ধবী ফরিদাকে এ কথা জানিয়ে বলে- মাইমুনা খুবই বাজে। তার আচরণ জঘন্য ও অসহ্য লাগে। তখন ফরিদা বলে- তুমি এসব কথা বন্ধ করো। আমি তোমাদের সাথে পাপে শামিল হতে চাইনা।