কৃষি উন্নয়নের কর্মসূচি সমূহ
1. আব্দুর রহিম ৬ষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় পিতার মৃত্যু হয়। পৈত্রিক ২ বিঘা জমি, বাবার ঋণ এবং মা ও কয়েকজন ভাইবোন নিয়ে তার কর্মজীবন শুরু হয়। কৃষিকাজে বীজ, সার ও অন্যান্য উপকরণ কেনার জন্য প্রায়ই তাকে ঋণ গ্রহণ করতে হয়। তার উপর প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। বোনের বিয়ের জন্য তাকে অনেক টাকা ঋণ করতে হয়।
জীবননির্বাহী খামার বলতে কী বোঝ?
কৃষি পণ্য বিপণনে দুটি প্রধান সমস্যা লিখ।
উদ্দীপকের ভিত্তিতে আব্দুর রহিম যে ঋণগুলো নিয়েছে তা বর্ণনা করো।
আব্দুর রহিমের মতো কৃষকেরা সময়ের ভিত্তিতে যে সব কৃষি ঋণ সাধারণত গ্রহণ করে- সেগুলো ব্যাখ্যা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
গ্রামের এক উদ্যমী কৃষক জামাল চাষাবাদ অব্যাহত রাখার জন্য প্রথম বছর গ্রাম্য মহাজন, আত্মীয়-স্বজনদের নিকট হতে ঋণ নিয়ে চাষাবাদ করলেও পরবর্তী বছর গ্রামীণ ব্যাংক ও কৃষি ব্যাংক হতে তুলনামূলক দীর্ঘ সময় অপেক্ষা করে ঋণ নিয়ে উৎপাদন কাজ চলমান রেখেছে।
রাজারামপুর গ্রামে বর্গাচাষি আনু মিঞা অন্যের ৫ বিঘা জমি চাষ করেন। আবাদ মৌসুমে উন্নত বীজ, সার, কীটনাশক ও সেচের ব্যয় নির্বাহের জন্য গ্রাম্য মহাজনের নিকট চড়া সুদে ঋণ গ্রহণ করেন। ইতোপূর্বে আনু মিঞা স্থানীয় ব্যাংকে সহজ শর্তে কৃষি ঋণ গ্রহণের জন্য যোগাযোগ করেন, কিন্তু ঋণদান পদ্ধতির নানা জটিলতার কারণে ঋণ গ্রহণ করতে পারেন নি।
করিম মিয়া একজন প্রান্তিক কৃষক। তিনি ব্যাংক অথবা মহাজনের কাছ থেকে কৃষিঋণ নেওয়ার পরিকল্পনা করলেও, জটিল প্রক্রিয়ার কারণে ব্যাংক থেকে ঋণ নিতে না পেরে গ্রামের মহাজনের স্বারস্থ হন। তিনি চড়া সুদে মহাজনের নিকট থেকে ঋণ গ্রহণ করেন।
রনি মিয়া একজন দরিদ্র কৃষক। সে কৃষিকাজের জন্য বিভিন্ন সময় বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে থাকে। সে ১ম বছর বেশি সুদে অল্প সময়ের মধ্যে গ্রাম্য মহাজনের নিকট থেকে ঋণ গ্রহণ করে। ২য় বছর অল্প সুদে কৃষি ব্যাংক থেকে ঋণ পেতে বেশি সময় লেগে যায় আইনি প্রক্রিয়ার কারণে।