স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়
1.
আমাদের এই মাতৃভূমিকে ভালোবাসে না এমন একটি মানুষও পাওয়া যাবে না। তবে কেউ কেউ মাতৃভূমিকে অনেক বেশি ভালোবেসেছেন। শহীদ তিতুমীর তেমন একজন ব্যক্তিত্ব। দেশমাতৃকার জন্য তাদের অবদান চিরস্মরণীয়। তাদের আত্মত্যাগ, দেশপ্রেম আমাদের জন্য অনুকরণীয়। তিনি নিজের জীবন দিয়ে বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে আছেন।
ভারত কখন বাংলাদেশকে স্বাধীন হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে?
বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ বাংলার ইতিহাসে অবিস্মরণীয় কেন? ব্যাখ্যা কর।
তিতুমীরের জীবনের ঘটনাবলির সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোন ঘটনাবলী সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
তিতুমীরের মতো বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে রয়েছেন - উক্তিটির সপক্ষে তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
আমিন সাহেব বিটিভিতে একটি প্রামাণ্য চিত্র দেখছিলেন। এতে আফ্রিকা অঞ্চলের জনগণের সংগ্রামের ঘটনা দেখাচ্ছিল। ঐ অঞ্চলের সম্পদ ও সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের বৈষম্যনীতির কারণে তারা সকল ক্ষেত্রে বঞ্চিত ও শোষিত হতে থাকে। তাদের রক্ষার জন্য এগিয়ে আসেন এক মহান নেতা। তিনি দাবি জানালেন জনগণের স্বার্থরক্ষার জন্য প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে এবং ব্যবসা-বাণিজ্য, কর ও শুল্ক ধার্য এবং আদায়, আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা প্রদেশের হাতে থাকবে।
মনীষা নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত গেরিলা চলচ্চিত্রটি দেখছিল। মুভিটিতে সে আমাদের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে বাঙালিদের ওপর পাক-বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ দেখে বিস্মিত হয়। সিনেমায় দেখানো হচ্ছিল কীভাবে নিরপরাধ বাঙালিদের ধরে হত্যা করছে পাক-বাহিনী। তাছাড়া বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা যুবসমাজকে কীভাবে আত্মত্যাগে উজ্জীবিত করেছিল তা খুব সাবলীলভাবে মুভিতে ফুটিয়ে তুলেছেন এর শিল্পীরা।
বর্ণবাদমুক্ত দক্ষিণ আফ্রিকা গঠনের স্বপ্ন দেখা নেলসন ম্যান্ডেলা তরুণ বয়স থেকেই বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন। তিনি বর্ণবাদের অবসান ঘটিয়ে বহুবর্ণভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছিলেন। এজন্য তাকে দীর্ঘ ২৭ বছর কারাভোগ করতে হয়। তবে তিনি বর্ণবাদের অবসান ঘটাতে সক্ষম হয়েছিলেন এবং দক্ষিণ আফ্রিকা তথা বিশ্বের অন্যতম আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে উঠেন।
আফ্রিকা মহাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নেলসন ম্যান্ডেলা একটি স্মরণীয় নাম। দয়া, সরলতা, উদারতা, উপস্থিত বুদ্ধি, প্রখর বক্তব্য প্রদানের সক্ষমতা, রাজনৈতিক দূরদর্শিতা প্রভৃতি চারিত্রিক গুণাবলি তাকে বিশ্বের দরবারে এক মহানায়কের চরিত্রে প্রতিফলিত করেছে। রাজনীতির ক্ষেত্রে তিনি বিশ্বে অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এভাবে একজন মেহনতি মানুষ নিজের প্রতিভায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট পদ লাভে সমর্থ হয়েছিলেন। তিনি স্বৈরাচারী শাসকের শোষণের হাত থেকে মানুষকে মুক্তি দিয়েছেন। পৃথিবীর গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের কাছে তিনি আজও অমর হয়ে আছেন।