২য়
1. "আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্তু মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।"
জাতিসংঘের কোন অঙ্গ-সংগঠন একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা দেয়?
১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে 'কালরাত' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের কবিতার লাইনগুলি, তোমার পাঠ্যবইয়ের যে আন্দোলনের কথা মনে করিয়ে দেয় তার পটভূমি ব্যাখ্যা করো।
উত্ত আন্দোলনের ফলাফল পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি ছোট রাজ্যের রাজার মৃত্যুর পর তার বড় ছেলে ফাহমিদ সিংহাসনে বসেন। ফাহমিদ অল্প বয়সী ও অনভিজ্ঞ হওয়ার কারণে নিকটাত্মীয় ও আমির-ওমরাহদের ষড়যন্ত্রে পিতার রাজ্য থেকে বিতাড়িত হন। ফাহমিদ বিচলিত না হয়ে নতুন উদ্যমে আত্মপ্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করে। ভবিষ্যত বংশধরদের জন্য একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
নাসির উদ্দিন শাহ শাসন ক্ষমতা গ্রহণের পর প্রচলিত রাজস্ব ব্যবস্থার সংস্কার ও পুনর্বিন্যাস করেন। রাজস্ব ব্যবস্থার পুনর্বিন্যাস ও আধুনিকায়নের লক্ষ্যে তিনি জমি জরিপ প্রথা চালু করেন এবং রাজস্ব নির্ধারণ ও আদায় ব্যবস্থায় বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করেন। তার শাসনামলে রাজস্ব আদায়ের জন্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দান করা হয়। এ ছাড়াও প্রজাস্বার্থ সংরক্ষণ, ব্যবসা-বাণিজ্য সম্প্রাসরণসহ রাষ্ট্রীয় আয় বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় বহু পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা হয়।
জমিদার শাহজাদা মিয়ার তখন প্রবল প্রতাপ। কোনো অজুহাত পেলেই পাশের ছোট বড় জমিদারি অনায়েসে দখল করে নেয়। একবার বিদেশ থেকে তার উদ্দেশ্যে প্রেরিত উপঢৌকন সামগ্রী পার্শ্ববর্তী জমিদারি অঞ্চলের দস্যুরা লুট করে নেয়। এতে ক্ষুব্ধ হয়ে শাহজাদা মিয়া বিশাল সেনাবাহিনী পাঠিয়ে ঐ অঞ্চল দখল করে। কিন্তু শাহজাদা মিয়ার মৃত্যুর পর তার উত্তরসূরি ঐ অঞ্চলটির বিজেতাকে মৃত্যুদণ্ড দেয়। ফলে ঐ অঞ্চলে তাদের শাসন খুব স্থায়ী হয়নি।
