উপযোগ
1. আমাদের দেশে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম একটি খাত হলো মৎস্য চাষ। বর্তমানে কৃত্রিম উপায়ে ইলিশ উৎপাদনের চেষ্টাও করা হচ্ছে। অন্যান্য মাছ চাষের মতো সহজ না হলেও অবশেষে মৎস্য বিভাগ ইলিশের নিষিক্ত রেণুও সংগ্রহ করে খাঁচায় লালন-পালন করে উৎপাদন শুরু করেছে, যা মৌসুম ছাড়াও বাজারজাত করা যাবে।
উৎপাদন কী?
রূপগত উপযোগ কাকে বলে?
কৃত্রিম উপায়ে ইলিশ উৎপাদন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা করো।
খাঁচায় উৎপাদিত ইলিশ উপযোগ বৃদ্ধিতে সহায়ক হবে- তুমি কি একমত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জরিনা বেগম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি শীতকালে বিক্রয়ের উদ্দেশ্য বিভিন্ন ধরনের পিঠা তৈরি করেন। পিঠা তৈরি করার জন্য বিভিন্ন ধরনে উপকরণ যেমন-চালের গুড়া, নারকেল গুড়, তেল, পাতিল ইত্যাদি স্থানীয় বাজার থেকে ক্রয় করেন। তার তৈরি পিঠা মানসম্মত হওয়ায় চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এই বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি শহরের বিভিন্ন ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করেন।
মুক্তা বেগম একজন গৃহিণী। প্রতিবছর শীতকালে তিনি হাতেবোনা সোয়েটার তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করেন। এজন্য সোয়েটার তৈরির বিভিন্ন উপকরণ স্থানীয় বাজার থেকে ক্রয় করেন। তার তৈরি সোয়েটার মানসম্মত হওয়ায় চাহিদা ব্যপকহারে বৃদ্ধি পায়। এ বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি কয়েকজন কর্মী নিয়োগ দেন এবং শহরের বিভিন্ন পোশাকের দোকানে সোয়েটার সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করেন।
জনাব আকাশ একজন টমেটো ব্যবসায়ী। রাজশাহী থেকে উন্নতজাতের টমেটো ক্রয় করে ঢাকার কাওরান বাজারে বিক্রয় করে লাভবান হন। কিন্তু জুন মাসে অতিবৃষ্টির কারণে একটি বড় চালান কাওরান বাজারে আসতে বিলম্ব হয়। ফলে স্থানীয় পাইকাররা টমেটো সংগ্রহ করতে পারেনি। তাছাড়া বাজার এলাকায় টমেটো সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। এ পরিস্থিতিতে জনাব আকাশ খুবই চিন্তিত।
Daraz limited খাদ্যদ্রব্য উৎপাদনের সাথে জড়িত। সম্প্রতি বৈশ্বিক মহামারী করোনাকালীন সহায়তায় প্রতিষ্ঠানটি এগিয়ে এসেছে। তারা করোনা প্রতিরোধমূলক সামগ্রী বিভিন্ন হাসপাতালে বিতরণ করেন। এতে হাসপাতালগুলো উপকৃত হয়েছে।