অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ
1.
'আমি এ যাবৎ যত মহিষ দেখেছি সবই কালো ।অতএব সকল মহিষ হয় কালো।
আরোহ কী?
পূর্ণাঙ্গ আরোহকে তথাকথিত আরোহ বলা হয় কেন?
উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করে?
উদ্দীপকে প্রতিফলিত আরোহের মূল্য ও গুরুত্ব নির্ণয় করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
দৃশ্যকল্প-১: পাখির গা কাটলে রক্ত বের হয়
গরুরগা কাটলে রক্ত বের হয়
মাছের গা কাটলে রক্ত বের হয়
সকল প্রাণীর গা কাটলে রক্ত বের হয়।
দৃশ্যকল্প-২: সকল বিল্ডিং সাধারণত ইট, বালি, সিমেন্ট ও রড দিয়ে তৈরি হয়।
যুক্তিবিদ্যার মামুন স্যার ক্লাসে পড়াচ্ছেন। তিনি বললেন, যে সব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য অনুপস্থিত তাদেরকে অপ্রকৃত আরোহ বলে। যুক্তিবিদ মিলের মতে আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যটি যাদের মধ্যে অনুপস্থিত তারাই অপ্রকৃত আরোহ। তাঁর মতে, আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের প্রাণকেন্দ্র। মিলের মতে, এ প্রক্রিয়াগুলো দেখতেই শুধু আরোহের মতো। কিন্তু এদের মধ্যে জানা থেকে অজানায় কোন গমন নেই। কাজেই এরা আরোহ নামের অযোগ্য। তাঁর ভাষায় এরা তথাকথিত অসঙ্গত আরোহ।
রাখী তার বড় বোনের গায়ে হলুদ অনুষ্ঠান উপলক্ষে কিছু গাঁদা ফুল কেনার জন্য স্থানীয় একটি নার্সারিতে যায়। কিন্তু ওই নার্সারির প্রত্যেকটি গাছেই গোলাপ ফুল ফুটেছিল। এ থেকে সে সিদ্ধান্ত নেয় যে ওই নার্সারির সকল গাছই গোলাপ ফুলের গাছ।
দৃষ্টান্ত-১: মানুষ ও উদ্ভিদের মধ্যে জন্ম, বৃদ্ধি, মৃত্যু, বংশবিস্তার, খাদ্যগ্রহণ ইত্যাদি বিষয়ে মিল আছে। মানুষের প্রাণ আছে। সুতরাং উদ্ভিদেরও প্রাণ আছে।
দৃষ্টান্ত-২: শফিক ও সাহেদ দুই বন্ধু। তাদের মধ্যে গায়ের বর্ণ, উচ্চতা, দেহের গঠন, পোশাক-পরিচ্ছদ ইত্যাদি বিষয়ে মিল আছে। শফিক মেধাবী সুতরাং সাহেদও মেধাবী।