উপযোগ
1.
আমেনা বেগম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি শীতকালে বিক্রয়ের উদ্দেশ্যে পিঠা তৈরি করেন। এ জন্য পিঠা তৈরির বিভিন্ন উপকরণ যেমনঃ চালের গুঁড়া, নারকেল, গুড়, পাতিল ইত্যাদি স্থানীয় বাজার থেকে ক্রয় করেন। তার তৈরি পিঠা মানসম্মত হওয়ায় চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এ বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি শহরের বিভিনড়ব ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করেন।
উপযোগ কী?
মূলধন গঠনে সঞ্চয়ের ভূমিকা ব্যাখ্যা কর।
আমেনা বেগম তার কর্মকান্ড দ্বারা কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন? ব্যাখ্যা কর।
আমেনা বেগমের বিভিন্ন ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্তের যৌক্তিকতা উপযোগের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জরিনা বেগম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি শীতকালে বিক্রয়ের উদ্দেশ্য বিভিন্ন ধরনের পিঠা তৈরি করেন। পিঠা তৈরি করার জন্য বিভিন্ন ধরনে উপকরণ যেমন-চালের গুড়া, নারকেল গুড়, তেল, পাতিল ইত্যাদি স্থানীয় বাজার থেকে ক্রয় করেন। তার তৈরি পিঠা মানসম্মত হওয়ায় চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়। এই বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি শহরের বিভিন্ন ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করেন।
মুক্তা বেগম একজন গৃহিণী। প্রতিবছর শীতকালে তিনি হাতেবোনা সোয়েটার তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করেন। এজন্য সোয়েটার তৈরির বিভিন্ন উপকরণ স্থানীয় বাজার থেকে ক্রয় করেন। তার তৈরি সোয়েটার মানসম্মত হওয়ায় চাহিদা ব্যপকহারে বৃদ্ধি পায়। এ বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি কয়েকজন কর্মী নিয়োগ দেন এবং শহরের বিভিন্ন পোশাকের দোকানে সোয়েটার সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করেন।
জনাব আকাশ একজন টমেটো ব্যবসায়ী। রাজশাহী থেকে উন্নতজাতের টমেটো ক্রয় করে ঢাকার কাওরান বাজারে বিক্রয় করে লাভবান হন। কিন্তু জুন মাসে অতিবৃষ্টির কারণে একটি বড় চালান কাওরান বাজারে আসতে বিলম্ব হয়। ফলে স্থানীয় পাইকাররা টমেটো সংগ্রহ করতে পারেনি। তাছাড়া বাজার এলাকায় টমেটো সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। এ পরিস্থিতিতে জনাব আকাশ খুবই চিন্তিত।
জনাব রফিক ঢাকায় একজন ফার্নিচার ব্যবসায়ী। তিনি চট্টগ্রামের উৎপাদিত উৎকৃষ্ট মানের কাঠ সংগ্রহ করে বিভিন্ন ডিজাইনের ফার্নিচার তৈরি করে থাকেন। তার ফার্নিচার গুনগত মান এবং ডিজাইন আকর্ষণীয় হওয়ার কারণে অল্প সময়ের মধ্যে তিনি ওই ব্যবসায়ের সুনাম অর্জন করেছেন। বর্তমানে তার উৎপাদিত ফার্নিচার দেশের বিভিন্ন স্থানে ভোক্তাদের নিকট সরবরাহ করা হচ্ছে। ফলে তিনি ব্যবসায়িকভাবে লাভবান হচ্ছেন।