মাটির বুনট রূপান্তরকরণ
1. আরমান আলী বাড়ির কাছের জমিতে মাঠ ফসলের ফলন ভালো পেলেও নদীর ধারের জমিতে তেমন ভালো ফলন পান না। উক্ত জমিকে অধিক উৎপাদনশীল করার জন্য তিনি উপজেলা কৃষি কর্মকর্তার শরণাপন্ন হলে তাকে সঠিক উপায় বলে দেওয়া হয়। কৃষি কর্মকর্তা তাকে অন্যান্য জমির মাটির বুনট দেখে ফসল নির্বাচনের পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক আরমান আলী পরের বছর ভালো ফলন লাভে সক্ষম হন। আরমান আলীর সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের অন্যান্য কৃষকরাও ভালো ফলন পেলেন।
মাটির বুনট কী?
মাটিতে জৈব পদার্থের কাজ কী?
আরমান আলী কীভাবে তার উল্লিখিত জমিকে, অধিকতর ফসল চাষের উপযোগী করলেন?
কৃষি কর্মকর্তার দেওয়া শেষোক্ত পরামর্শটি মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
রমিজ মিয়া একজন কৃষি কর্মকর্তার সাথে তার জমির মাটি নিয়ে কথা বলছিলেন। তার জমির মাটির পানি ধারণক্ষমতো খুবই বেশি। এই সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তা নানা পরামর্শ দিলেন।
হারেস আলীর ফসলি জমির পরিমাণ ২ বিঘা, যার পুরোটাই এঁটেল প্রকৃতির। ধান ছাড়া অন্য কোনো ফসল তার জমিতে ভালো হয় না। বিষয়াটি জানতে পেরে উপসহকারী কৃষি কর্মকর্তা মোখলেছ উদ্দীন তাকে বলেন, মাটির বুনটি বিবেচনায় রেখে ফসল উৎপাদন করা উচিত। তিনি আরো বলেন, দোআঁশ বুনটের মাটি ফসল উৎপাদনের জন্য সবচেয়ে উত্তম। তবে পর্যাপ্ত জৈব সার প্রয়োগের মাধ্যমে এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করা যায়।
সাতক্ষীরার কৃষক মালেক শেখের এক বিঘা বেলে বুনটের জমিতে কখনো ফসল ভালো হয় না। তিনি কৃষি অফিসে পরামর্শের জন্য গেলে উপজেলা কৃষি অফিসার তাকে প্রয়োজনীয় পরামর্শ দিলেন। সে মতো কাজ করায় তার জমিতে ফসল ভালো হতে লাগল।'
শফিকের বাবা দীর্ঘদিন যাবৎ চরাঞ্চলে চিনাবাদাম ও তরমুজ চাষ করে আসছিলেন। বাবার পর সেও তার জমিতে মাঠ ফসল চাষের ইচ্ছায় কৃষি অফিসে গিয়ে পরামর্শ চায়। কৃষি কর্মকর্তা তাকে মাটির বুনট পরিবর্তনের পরামর্শ দিলে শফিক পরামর্শ মোতাবেক কাজ করে মাঠ ফসল চাষে সক্ষম হয়। কৃষি কর্মকর্তা তাকে আরো বলেন, "মাটির বুনট বিবেচনায় রেখে ফসল নির্বাচন করা উচিত।"