ই-ব্যাংকিং এর বিষয়বস্তু
1. আরিফ কেনাকাটা করতে মার্কেটে গেল। সে মানিব্যাগ বের করে দেখল যে তার ব্যাগে কোনো টাকা নেই । সে মানিব্যাগ থেকে একটি কার্ড বের ATM বুথ থেকে টাকা উঠালো এবং কেনাকাটা শেষ করল। আরিফ কোন কার্ড ব্যাবহার করে ATM বুথ থেকে টাকা উত্তোলন করলে-
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
কয়েক বছর আগেও ঢাকায় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে প্রাপকের হাতে টাকা পৌঁছাতে বেশ কয়েকদিন সময় লাগত। বর্তমানে ঢাকায় ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে প্রাপক কয়েক মিনিটের মধ্যে হাতে টাকা পেয়ে যায় । কোনো চেকেরও প্রয়োজন হয় না ।
মি. আফজাল একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। তিনি 'এবি ব্যাংক লিঃ' এ একটি হিসাব পরিচালনা করেন যার বিপরীতে একটি সাংকেতিক নম্বরযুক্ত বিশেষ ধরনের প্লাস্টিক কার্ড পেয়েছেন। এই কার্ড দিয়ে তিনি জমাকৃত অর্থ উত্তোলন ছাড়াও পণ্যদ্রব্য ক্রয় করে মূল্য পরিশোধ করতে পারেন। কিন্তু তিনি অত্যন্ত ব্যস্ত সময় অতিবাহিত করার কারণে বিমার প্রিমিয়ামসহ গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিষয়টি জানতে পেরে উক্ত ব্যাংকের ব্যবস্থাপক মি. আফজালকে ব্যাংকের ওয়েবসাইটে নাম ও নির্দিষ্ট পাসওয়ার্ড দ্বারা নিবন্ধিত হয়ে ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত করেন।
জনাব আব্দুর রহমান সাহেব একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। বয়সের কারণে তার পক্ষে ব্যাংকে গিয়ে আর্থিক লেনদেন করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে ব্যাংকে যোগাযোগ করা হলে ব্যাংক কর্মকর্তাগণ জনাব আব্দুর রহমানের ব্যক্তিগত কম্পিউটারে একটি সফটওয়্যার স্থাপন করে একটি চওঘ সরবরাহ করেন। এখন ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে তিনি তার ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জানতে পারেন এবং বিভিনড়ব ধরনের বিল পরিশোধ করতে পারেন। ব্যাংক কর্মকর্তা তাকে আরও জানান যে, তাদের ব্যাংক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে গ্রাহকদেরকে অত্যাধুনিক সেবা প্রদান করছে।
মি. চক্রবর্তী একজন বড় ব্যবসায়ী। প্রতিদিন তার ব্যাংকে অনেক লেনদেন হয়। অনেকের বিল ও পাওনা পরিশোধ করতে হয়। তাই তিনি তার কম্পিউটারে ব্যাংক সরবরাহকৃত একটি সফটওয়্যার সংযোগ করে নিয়েছিলেন। অবসর সময়ে ঘরে বসে নিজের ব্যাংক হিসাবে ঢুকে তথ্য সংগ্রহের পাশাপাশি নিজেই পাওনাদারের হিসাব ক্রেডিট এবং নিজের হিসাব ডেবিট করতেন। পরে তিনি মুঠোফোনেই ইন্টারনেট ব্যবস্থায় PIN ব্যবহার করে নিজ হিসাবে যেকোনো সময় ঢুকে তথ্য সংগ্রহ ও ফান্ড
ট্রান্সফার করতে পারেন।