প্রত্যক্ষ সেবা
1.
আর্কিটেক ইঞ্জিনিয়ারিং পাস করার পর আসিফ ইকবাল কারো অধীনে চাকরি না করে 'আসিফ বিল্ডিং গ্লানিং ও ডিজাইনিং' নামে একটি ফার্মা গঠন করেন। প্রতিষ্ঠানটি নতুন হওয়ায় গ্রাহক সংখ্যার পরিমাণ খুবই কম। অল্পদিনেই বিভিন্ন গ্রাহকদের প্রত্যাশা পূরণে সক্ষম হলেও স্থানীয় অনেকেই তা অবগত নন। এর ফলে তিনি ব্যবসায়ের কার্যক্রম চালাতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ব্যবসায় কী?
প্রজনন শিল্প বলতে কী বোঝায়?
উদ্দীপকে উল্লিখিত 'আসিফ বিল্ডিং প্লানিং ও ডিজাইনিং' এর কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উদ্ভূত পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় কী বলে তুমি মনে কর? সপক্ষে যুক্তি দাও
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ক, খ, গ তিন বন্ধু। ক তার হ্যাচারিতে আলো, তাপ ও বায়ু নিয়ন্ত্রণের মাধ্যমে ডিম থেকে মুরগির বাচ্চা পেয়ে থাকেন। গ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি তথ্য লিখন ও প্রক্রিয়াকরণের ব্যবসায়ে নিয়োজিত। খ, ক-এর হ্যাচারি থেকে পণ্য সংহার করেন। খ উত্ত পণ্যের চাহিদা, মূল্যস্তর, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় তথ্য গ-এর নিকট থেকে সংগ্রহ করে উত্ত পণ্য সারাদেশে সরবরাহ করে থাকেন।
মিসেস দিলরুবা একজন স্বনামধন্য চিকিৎসক। তিনি একটি মেডিক্যাল কলেজে কর্মরত। অফিসের পর তিনি একটি ক্লিনিকে রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি গরিব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। প্রতিবছর তাকে নির্দিষ্ট হারে আয়কর দিতে হয়। মাঝে মাঝে তিনি ভাবেন যে, সবাই যদি যথাযথভাবে আয়কর দিত তবে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হতো।
জনাব রবিউল ইসলাম একজন স্বনামধন্য ডক্টর। তিনি সপ্তাহের বিশেষ দিনে নিজে এলাকায় গিয়ে বিনা ফি-তে রোগী দেখেন এবং ওষুধ সরবরাহ করেন। তিনি শহরে নিজস্ব চেম্বারে রোগীদের সেবা প্রদান করেন। বর্তমানে তার উপার্জিত আয় দ্বারা নিজের গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় খোলার জন্য উদ্যোগ নিয়েছেন। এটি দরিদ্র গ্রামবাসীদের জন্য আশীর্বাদ স্বরূপ ভূমিকা রাখবে এবং নতুন ধরনের ব্যবসায় প্রতিনিধিত্ব করবে।