অর্থায়নের নীতিসমূহ
1.
আলফা লি. তার অর্থ বিভিনড়ব প্রকল্পে বিনিয়োগ করেছেন। কিছু প্রকল্প আছে অধিক মুনাফাজনক এবং কম ঝুঁকিপূর্ণ, কিছু প্রকল্প আছে অধিক মুনাফাজনক এবং অধিক ঝুঁকিপূর্ণ, আবার কিছু প্রকল্প আছে যেখানে কোনো ঝুঁকি নেই। কিন্তু বেটা লি. সমুদয় অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করেছেন। প্রকল্পটি অধিক মুনাফাজনক এবং অধিক ঝুঁকিপূর্ণ। বেটা লি. এর আর্থিক ব্যবস্থাপক তার নগদ অর্থ এমনভাবে ব্যবহার করেন যাতে তার কারবার পরিচালনায় কোনো সমস্যা না হয়। তিনি কারবারে কোনো অলস অর্থ সংরক্ষণ করেন না।
ব্যবসায় অর্থায়ন কী?
বিনিয়োগ সিদ্ধান্ত কী? ব্যাখ্যা কর।
আলফা লি. কর্তৃক অনুসৃত অর্থায়নের নীতিটি আলোচনা কর।
বেটা লি. কর্তৃক গৃহীত অর্থায়নের নীতিসমূহ তুলনামূলকভাবে আলোচনা কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব আলম বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তার দুইটি কোম্পানির তথ্যাদি নিমরূপঃ
কোম্পানি | প্রত্যাশিত আয়ের হার | পরিমিত ব্যবধান |
|---|---|---|
আশা | ১২% | ৩% |
প্রত্যাশা | ১৫% | ৭% |
মি. রাব্বি একজন দক্ষ ব্যবসায়ী। তিনি এমনভাবে ব্যবসায় পরিচালনা করেন যাতে তার হাতে অতিরিক্ত নগদ অর্থ অলসভাবে পড়ে না থাকে। অন্যদিকে, তার বন্ধু মি. রাহাত শেয়ার ব্যবসায়ী। দু'টি ভালো কোম্পানির শেয়ারমূল্য হঠাৎ বাজারে কমে যাওয়ায় আগের অনেক শেয়ার বিক্রয় করে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি ঐ দু'টি কোম্পানির একটি কোম্পানির শেয়ার কিনেছেন। কিন্তু কোম্পানির শেয়ার মূল্য বাড়ছে না।
মি. আরেফিন ভোগ্যপণ্যের আমদানিকারক। তিনি বিদেশ থেকে সম্প্রতি ৫০০ টন পেঁয়াজ আমদানি করে দেশীয় বাজারে বিক্রয় করে প্রচুর মুনাফা করেন। পেঁয়াজের বাজারদর ঊর্ধ্বমুখী থাকায় তিনি আরও ১০০০ টন পেঁয়াজ আমদানি করেন। কিন্তু সরকারের খোলাবাজারে পেঁয়াজ বিক্রয়ের কারণে পেঁয়াজের দাম নিম্নগামী হয় এবং এতে জনাব আরেফিন ব্যাপক ক্ষতির মুখে পড়েন। অপরদিকে জনাব আমান প্রসাধনী পণ্যের ব্যবসায়ের পাশাপাশি সম্প্রতি শেয়ারবাজারেও কিছু মূলধন বিনিয়োগ করেন। কিন্তু শেয়ারের মূল্য পতনজনিত কারণে তিনি কিছুটা চিন্তিত হলেও হতাশ নন ।
সততা কোম্পানি কেবল পেস্ট উৎপাদন ও বিক্রয় করে। কোম্পানি তাদের মোট লাভের ২৫% লভ্যাংশ শেয়ার মালিকদের মধ্যে বণ্টন করে থাকে। অপরদিকে, একতা কোম্পানি পেস্ট, শ্যাম্পু, পাউডার উৎপাদন ও বিক্রয় করে। সুনাম বৃদ্ধি ও ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে কোম্পানি ১৫% লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বণ্টন করে এবং মুনাফার কিছু অংশ সংরক্ষিত তহবিলে জমা রাখে।