সামাজিক নিরাপত্তা ও সমাজকর্ম
1. আলী আহমদ সাহেব সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর তিনি অনেক টাকা পেনশন পান। এ টাকাই তার বৃদ্ধ বয়সের একমাত্র সম্বল।
বায়তুল মাল কী?
সামাজিক বিমা বলতে কী বোঝায়?
আলী আহমদ সাহেবের পেনশন লাভ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
মানুষের জীবনে উক্ত প্রত্যয়ের ভূমিকা বর্ণনা করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শিল্প বিপ্লব মানুষকে যেমন দিয়েছে প্রাচুর্য ও বিলাসিতা, ঠিক তেমনি দিয়েছে অসুস্থতা, দুর্ঘটনা, বেকারত্ব ও অক্ষমতাজনিত নির্ভরশীলতা। আধুনিক কল্যাণরাষ্ট্র সামাজিক আইন প্রণয়নের মাধ্যমে ঐ সমস্ত লোকদের প্রতিরক্ষামূলক কর্মসূচি গ্রহণ করেছে। আবার নাগরিকগণ তাদের অসহায় ও বিপর্যয়মূলক পরিস্থিতি মোকাবিলার জন্য নিজেরাও পরিকল্পিতভাবে কর্মসূচির আওতায় আসে।
সমাজে বসবাসরত দরিদ্র, বৃদ্ধ, অসুস্থ, বিধবা, এতিম ও ভূমিহীনদের সহায়তার জন্য সরকার ত্রাণ কার্যক্রম, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিনামূল্যে চিকিৎসা, এতিমখানা, গুচ্ছগ্রাম ও আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করেছে। এছাড়াও গ্রামীণ বেকার ও অর্ধ বেকার মানুষদের জন্য কাবিখা কাবিটা ও জরুরি কর্মসংস্থান কর্মসূচি হাতে নিয়ে সরকার সকল শ্রেণির অধিকার সংরক্ষণে কাজ করছে।