১৯৭০ এর নির্বাচন-৭১ এর অসহযোগ আন্দোলন
1. আহনাফ ইকবাল 'ক' নামক রাষ্ট্রের একজন রাজনৈতিক নেতা। তিনি তার অঞ্চলের শোষিত ও নির্যাতিত মানুষকে সম্মোহনী নেতৃত্বের দ্বারা একত্রিত করেছিলেন। এক পর্যায়ে তার ঐতিহাসিক ভাষণটি জনগণকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছিল।
উদ্দীপকে উল্লিখিত ব্যক্তির ভাষণের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির ভাষণটি গুরুত্বপূর্ণ। কারণ, এটি বাঙালিদের- i. মুক্তি সংগ্রামের প্রেরণা যুগিয়েছিল ii. মনোবল ও সাহসের সঞ্চার করেছিল iii. ধর্মীয় জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছিল নিচের কোনটি সঠিক?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনগণের ন্যায্য অধিকার দাবি করায় 'ক' নামক রাষ্ট্রের একজন জনপ্রিয় নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করা হয়। গণআন্দোলনের মুখে সরকার মামলা প্রত্যাহার করে উত্ত নেতাকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তিলাভের পরবর্তী বছরে জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে উক্ত নেতার রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে একটি অঞ্চলের স্বাধীনতার পথকে প্রশস্ত করে।
উক্ত নির্বাচনের ফলাফল হলো- i. জাতীয় ঐক্য সুদৃঢ় হয় ii. বঙ্গবন্ধুর নেতৃত্বের স্বীকৃতি iii. বাংলাদেশের স্বাধীনতা লাভ নিচের কোনটি সঠিক?
একটি নির্বাচনে 'ক' দল ১৬৭টি আসন লাভ করে বিজয়ী হয়। অপরদিকে প্রতিদ্বন্দ্বী 'খ' দলটি ৮৮টি আসন লাভ করে। 'ক' দলটি বিপুল পরিমাণ ভোট পাবার পরেও তৎকালীন একটি ক্ষমতাসীন রাজনৈতিক দল 'ক' দলকে ক্ষমতা হস্তান্তরে অস্বীকার করছিল।
আফ্রিকা মহাদেশের একটি বৃহৎ রাষ্ট্র ‘ক’। রাষ্ট্রটি দু'টি অংশে বিভক্ত। উত্তর অংশে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল ঐ অঞ্চলের জনগণের প্রতিনিধিত্ব করে এবং দক্ষিণ অংশে গড়ে ওঠা রাজনৈতিক দলটি দক্ষিণ অংশের জনগণের প্রতিনিধিত্ব করে। এ কারণে জাতীয় পরিষদ নির্বাচনে দল দু'টি অঞ্চলভিত্তিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ।