অর্থায়নের স্বরূপ
1. আহমেদ কেমিক্যালস লি.-এর অতিরিক্ত মূলধনের জন্য ১ লক্ষ শেয়ার পুনঃ ইস্যুর সিদ্ধান্ত নেয় এবং সফল হয়। অন্যদিকে খান কেমিক্যালসও মূলধন বৃদ্ধির লক্ষ্যে ১ লক্ষ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের সিদ্ধান্ত বিভিন্ন আইনি জটিলতায় ব্যর্থ হয়।
শেয়ার কী?
মূলধন বাজার বলতে কী বোঝ?
উদ্দীপকের আলোকে আহমেদ কেমিক্যালস লি. কী ধরনের কোম্পানি এবং কেন?
খান কেমিক্যালস-এর সিদ্ধান্ত ব্যর্থ হওয়ার কারণ কী? কোম্পানিটি কীভাবে অর্থায়ন করতে পারে?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জেসিয়া লি. একটি টাইলস উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের টাইলস উৎপাদন করতে প্রতিষ্ঠানটির বিপুল অর্থ প্রয়োজন। তাই তারা দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। টাইলস উৎপাদনের সময় কারখানার যন্ত্রপাতিগুলো বায়ুদূষণ করে। তাই কোম্পানির ব্যবস্থাপনা পরিষদ একটি বায়ু পরিশোধন যন্ত্র কেনার সিদ্ধান্ত নেয়, যা দূষিত বায়ুকে বিশুদ্ধ করবে।
অবণ্টিত মুনাফা কোন ধরনের অর্থায়ন?
জনাব কামাল চৈতি লি.-এর আর্থিক ব্যবস্থাপক। চৈতি লি. ২০২৩ সালে ১ কোটি টাকা মুনাফা করে। জনাব কামাল এ বছরের অর্জিত মুনাফার ৬০% লভ্যাংশ হিসেবে শেয়ার মালিকদের মাঝে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং অবশিষ্ট অর্থ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেন। এই সিদ্ধান্তের ফলে তার প্রতিষ্ঠানের শেয়ারের বাজার মূল্য গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য অর্থায়নকে কী বলে?