অর্থায়নের মৌলিক বিষয়বস্তু
1.
ইউনিক কোম্পানি মোবাইল ফোন ব্যবসায় জড়িত। কোম্পানিটি বাংলাদেশের বাজারে প্রবেশের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে। নতুন পরিকল্পনায় কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে। তাই তারা শেয়ার বিক্রি সিদ্ধান্ত নেয়।
অর্থায়ন কী?
সামাজিক দায়বদ্ধতা বলতে কী বোঝায়?
ইউনিক কোম্পানির শেয়ার বিক্রি কী ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা কর।
কোম্পানিটির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় শেয়ার বিক্রি যুক্তিযুক্ত কিনা? ব্যাখ্যা কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'XYZ' কোম্পানির আর্থিক ব্যবস্থাপক এবছর অর্জিত মুনাফার ৬০% লভ্যাংশ হিসাবে শেয়ারমালিকদের মাঝে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা দেন এবং অবশিষ্ট অর্থ ভবিষ্যতের জন্য সংরক্ষণের সিদ্ধান্ত নেন। এজন্য তার প্রতিষ্ঠানের শেয়ারের বাজারমূল্য গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
জনাব বসির আহম্মেদ লালপুরে একটি বৃহৎ গার্মেন্টস কারখানা স্থাপন করলেন। তিনি কারখানার পার্শ্ববর্তী এলাকার গ্রামের রাস্তাগুলো পাকা করে দিলেন, রাস্তার ভাঙা কালভার্ট মেরামত করলেন এবং রাস্তার দু’পাশে বৃক্ষরোপণ করলেন। কারখানায় কর্মরত কর্মীগণ নিয়মিত বেতন, বোনাস এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়ায় তারা মালিকের প্রতি সন্তুষ্ট। এলাকার জনগণ এবং কারখানার শ্রমিক-কর্মকর্তাগণ ব্যবসায় প্রতিষ্ঠানটির প্রতি অনেক সহানুভূতিশীল। জনাব বসির আহম্মেদের ব্যবসায় দিন দিন উন্নতি সাধিত হচ্ছে।
মিসেস আসমা আমেরিকায় স্থায়ীভাবে বসবাসরত। তিনি তার সঞ্চিত অর্থ দ্বারা মেয়োদের জন্য বাণিজ্যিক কাগজে ক্রয় করেন। অন্যদিকে তার ভাই নাফিজ বাংলাদেশে বসবাসরত এবং শেয়ার বাজারে বিনিযোগকারী। নাফিজ শেয়ার ক্রয়ের পাশাপাশি দীর্ঘ মেয়াদের বিভিন্ন প্রকার বডও ক্রয় করেন।
জেনিম কোং লি. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কর্মীদের ভবিষ্যৎ তহবিল, চিকিৎসা সুবিধা, সন্তানদের শিক্ষার ব্যবস্থাসহ নানা ধরনের সেবাদান করে থাকে। এছাড়া প্রতিষ্ঠানটি তার স্থায়ী সম্পদের অবচয় হিসাব যথোপযুক্তভাবে সংরক্ষণ করে। পক্ষান্তরে হানিম কোং লি. একটি বিখ্যাত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কর্মীদের সুযোগ-সুবিধার দিকে তেমন মনোযোগ নেই। তবে প্রতি বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ সঠিকভাবে দিয়ে থাকে। উভয় কোম্পানি নতুন প্রকল্প চিহ্নিত করে ব্যবসা সম্প্রসারণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মূলধনের চাহিদার সৃষ্টি হচ্ছে।