অর্থায়নের নীতিসমূহ
1. ইউনিলিভার লি. একটি বহুজাতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ৫০,০০,০০০ টাকার পণ্য ক্রয় করে মজুদ করার চিন্তা-ভাবনা করছে। যাতে যথাসময়ে পণ্য ফরমায়েশ রক্ষা করতে পারে এবং প্রতিষ্ঠানটি প্রয়োজনের অতিরিক্ত পণ্য মজুদ করে ক্ষতির বিষয়টিও মাথায় রাখছে। অন্যদিকে, জনাব মিতুল বেশি লাভের আশায় মূলধনের পুরোটাই তার ব্যবসায়ে বিনিয়োগ করেন। ফলে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল, পরিশোধ করতে পারছেন না এবং কাঁচামাল ক্রয় করতেও ব্যর্থ হয়ে ক্ষতির সম্মুখীন হন।
Black Tuesday কী?
মুনাফা সর্বাধিকরণ কেন ফার্মের চূড়ান্ত লক্ষ্য নয়? ব্যাখ্যা করো।
উদ্দীপকে ইউনিলিভার লি.-এর পণ্য মজুদ করার সিদ্ধান্তটি অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উদ্দীপকে উল্লিখিত জনাব মিতুল অর্থায়নের কোন নীতি অনুসরণ না করার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন? বিশ্লেষণ করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব আলম বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তার দুইটি কোম্পানির তথ্যাদি নিমরূপঃ
কোম্পানি | প্রত্যাশিত আয়ের হার | পরিমিত ব্যবধান |
|---|---|---|
আশা | ১২% | ৩% |
প্রত্যাশা | ১৫% | ৭% |
মি. রাব্বি একজন দক্ষ ব্যবসায়ী। তিনি এমনভাবে ব্যবসায় পরিচালনা করেন যাতে তার হাতে অতিরিক্ত নগদ অর্থ অলসভাবে পড়ে না থাকে। অন্যদিকে, তার বন্ধু মি. রাহাত শেয়ার ব্যবসায়ী। দু'টি ভালো কোম্পানির শেয়ারমূল্য হঠাৎ বাজারে কমে যাওয়ায় আগের অনেক শেয়ার বিক্রয় করে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি ঐ দু'টি কোম্পানির একটি কোম্পানির শেয়ার কিনেছেন। কিন্তু কোম্পানির শেয়ার মূল্য বাড়ছে না।
মন্ডল এন্টারপ্রাইজ অধিক মুনাফার প্রত্যাশায় প্রতিষ্ঠানের অধিকাংশ অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করলেন। কিছুদিন পর পাওনাদারগণের পাওনা পরিশোধে ব্যর্থ হয়ে প্রতিষ্ঠানটি আস্থা সংকটে পড়ে গেল। প্রতিষ্ঠানটির পক্ষে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা দুরূহ হয়ে উঠল।
মন্ডল এন্টারপ্রাইজ অর্থায়নের কোন নীতি লঙ্ঘন করেছে?
এবিসি কোম্পানি একটি প্রসাধনী সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান। জনাব রতন উত্ত প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসেবে ব্যবসায় সম্প্রসারণের জন্য নতুন প্রকল্পে বিনিয়োগের ব্যাপারে চিন্তাভাবনা করছেন। প্রকল্পগুলো হলো প্রকল্প-ক, প্রকল্প-খ এবং প্রকল্প-গ। - এককগুলোতে বিনিয়োগের জন্য তিনি 'এস' ব্যাংক থেকে ১০ বছরের জন্য ১১% সুদের হারে ২৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ব্যবস্থাপক ঋণকৃত সম্পূর্ণ অর্থ প্রকল্প 'খ' তে বিনিয়োগের জন্য পরিচালনা পর্ষদের নিকট প্রস্তাব প্রদান করেন। কিন্তু পরিচালনা পর্ষদ তার প্রস্তাব বাতিল করে সবগুলো প্রকল্পে বিনিয়োগের পরামর্শ প্রদান করে।