ভার্সাই চুক্তি
1. ইউরোপের ইতিহাসে বিশ শতকের প্রথম দিকে একটি গুরুত্বপূর্ণ সন্ধি স্বাক্ষরিত হয়। ভয়াবহ এক যুদ্ধ শেষে বিজয়ী জোট পরাজিত জোটকে সন্ধি করতে বাধ্য করে। কিন্তু বিজয়ী জোট পরাজিত জোটের প্রতি যে অমানবিক আচরণ করেছিল, তাতে সন্ধিটি পক্ষপাতদুষ্ট হয়ে যায়। এই পক্ষপাতদুষ্ট সন্ধির খেসারত বিশ্বের মানুষকে পুনরায় দিতে হয়েছিল।
লীগ অব নেশনস কত খ্রিষ্টাব্দে গঠিত হয়েছিল?
ত্রি-শক্তি আঁতাত কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকে যে সন্ধির প্রতি ইঙ্গিত করা হয়েছে পাঠ্যবইয়ের আলোকে তার কারণ ব্যাখ্যা করো।
তুমি কি মনে কর, উক্ত সন্ধির ব্যর্থতাই পরবর্তীকালে বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল? মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
পাশাপাশি দুটি গ্রামের মধ্যে সংঘটিত সংঘর্ষের পর তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সন্ধি স্বাক্ষরিত হয়। সংঘর্ষে বিজয়ী শক্তি পরাজিত শক্তিকে এ সন্ধি স্বাক্ষরে বাধ্য করে। পরাজিত শক্তির জন্য এ সন্ধির শর্তাবলি ছিল খুবই অমানবিক ও অবমাননাকর যা তাকে প্রতিশোধপরায়ণ করে তোলে।
উনিশ শতকের গোঁড়ার দিকে উপনিবেশ ও সাম্রাজ্যবাদ ভয়ংকর আকার ধারণ করে। এ সময় এক দেশের দম্পতির অন্য দেশে অস্বাভাবিক মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বে এক ভয়ংকর যুদ্ধ সংঘটিত হয়। পরবর্তীতে একটি সন্ধির মাধ্যমে মীমাংসা করা হয়েছিল।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সানজিদা তার ইতিহাস বইয়ের একটি অধ্যায় পড়ে ১৯১৯ সালের ২৮ জুন তারিখে স্বাক্ষরিত একটি সন্ধি সম্পর্কে জানতে পারে। সানজিদা বুঝতে পারে যে, এ সন্ধি পরে পরাজিত শক্তিসমূহকে তেমন কোনো ছাড় দেয়া হয়নি। বরং এ সন্ধির সকল শর্ত পরাজিত দেশের উপর চাপিয়ে দেওয়া হয়। এছাড়া সে আরো জানতে পারে যে, এ সন্ধির মাধ্যমে ইউরোপের রাজনৈতিক চেহারা পাল্টে যায়।
আলমনগর ইউনিয়নের দুটি গ্রামের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুটি গ্রামেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সালিশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি গ্রামকে দোষী সাব্যস্ত করে ক্ষতিপূরণ আদায় করেন। কিন্তু মাত্র একটি গ্রামকে সংঘর্ষের জন্যে দায়ী করায় পরবর্তীতে উক্ত গ্রামের নেতা ও সাধারণ মানুষের মধ্যে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে।