জলবায়ু পরিবর্তনের ধারণা ও প্রভাব
1. ইট-পাথরের শহরে বেড়াতে এসে নাভিশ্বাস উঠেছে আদনান সাহেবের। রাতের বেলায় লোডশেডিংয়ের কবলে পড়ে অসহ্য গরম থেকে মুক্তি পেতে তিনি ছাদে গেলেন। কিন্তু ঠান্ডা বাতাসের লেশমাত্রও নেই। চারদিকের উঁচু বিল্ডিং আর কোলাহলপূর্ণ পরিবেশে গ্রামের হাতপাখার বাতাসকেও গরম মনে হলো তার। আদনান সাহেবের এমন অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার কারণ কী ?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

প্রায় বিশ বছর পর দেশে ফিরে শাহেদ অবাক হয়ে লক্ষ করে, গ্রামের বিদ্যালয় থেকে শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, শিক্ষার্থীদের ইন্টারনেটের ব্যবহার, এমনকি সকল ভর্তি ও ফলাফল ও অনলাইনের মাধ্যমে সংঘটিত 'হয়। এত পরিবর্তন দেখে সে খুব খুশী হলেও প্রতিদিন পত্রিকায় প্রকাশিত কিশোর অপরাধ, মাদক ব্যবসা, খুন ছিনতাই, পারিবারিক ভাঙন, নারী নির্যাতন ইত্যাদির মত সামাজিক সমস্যাও তাকে ব্যথিত করে।
ইদানীং পৃথিবীর প্রায় সব দেশেই গ্রীষ্মকালে তাপমাত্রা অত্যধিক বৃদ্ধিপাওয়ার দরুণ প্রচন্ড দাবানল সৃষ্টি হচ্ছে এবং হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে ছারখার হচ্ছে। বিজ্ঞানীরা এ অবস্থার জন্য মানুষের দৈনন্দিন আচরণকেই দায়ী করছেন। তাদের মতে, মানুষের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে যে শিল্পকারখানা গড়ে তোলা হচ্ছে, সেখান থেকে নির্গত পারমাণবিক বর্জ্য, কালো ধোঁয়া ও বিষাক্ত গ্যাসের প্রভাবেই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশে এখন আর ঋতু বৈচিত্রের স্বাদ পরিপূর্ণভাবে উপভোগ করা যায় না। কখনো অধিক বর্ষণ, কখনো খরা জনজীবনে দুর্ভোগ ডেকে আনছে প্রতি বছর পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে অনেক অঞ্চল। সর্বোপরি কল-কারখানার বিষাক্ত ধোয়া নির্মল আকাশকে করছে কলুষিত। নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে অনেকের আবাদী জমি।