অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ
1.
ইতি, বিথী ও লিপি তিন বান্ধবী স্বেচ্ছায় চুক্তিবদ্ধ হয়ে ৭ বছরের জন্য একটা অংশীদারী ব্যবসায় গঠন করেন। তাদের ব্যবসায় সফলভাবে পরিচালিত হচ্ছিল। কিন্তু জনাব সুজনের নিকট তাদের পাওনা তিন লক্ষ টাকা বারবার তাগাদা দিয়েও আদায় করতে পারছেন না। অবস্থায় তিন বান্ধবী পাওনা আদায় আদালতের আশ্রয় গ্রহণ করে। এখন উক্ত তিন লক্ষ টাকা আদালতের মাধ্যমে আদায় হবে বলে তারা বিশ্বাস করে।
আচরণে অনুমিত অংশীদার কি?
"চুক্তিই অংশীদারি ব্যবসার মূল ভিত্তি"- ব্যাখ্যা কর।
উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন ধরনের সাধারণ অংশীদারি ব্যবসায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের তিন বান্ধবী পাওনা আদায় আদালতের আশ্রয় নিতে সমর্থ হল- তোমার মতামতের যথার্থতা মূল্যায়ন কর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
"ক", "খ", "গ" এবং "ঘ" একটি অংশীদরি ব্যবসায় গঠন করেন। "গ" এবং "ঘ" প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশগ্রহণ করেন না। অপরদিকে "ক" তার সুনামের জন্য ব্যবসায়ে অংশীদার হয়েছেন। চুক্তি মোতাবেক ২০২৩ সালে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রমের মেয়াদ শেষ হয়। গত বছর প্রতিষ্ঠানটি প্রচুর মুনাফা অর্জন করে। তাই চুক্তি সংশোধনপূর্বক তারা ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন।
মুনির, মুসা ও মিথুন পারস্পরিক সমঝোতায় নারায়ণগঞ্জের বিসিক এলাকায় 'বাঁধন ফ্যাশন হাউস' নামে একটি বায়িং হাউস প্রতিষ্ঠা করেন। চুক্তি অনুযায়ী মুসার মূলধন ও দায়ের পরিমাণ সমান। বেশ কয়েক বছর ব্যবসায় ভালো চললেও ব্যক্তিগত দেনার জন্য আদালত মুসাকে দেউলিয়া ঘোষণা করে। এমতাবস্থায় ব্যবসায়ের পরিণতি নিয়ে মুনির ও মিথুনকে নতুন করে ভাবতে হচ্ছে।
স্নিগ্ধা, কণা, রিতা তিন বান্ধবী তারা সবাই সমহারে মূলধন দিয়ে ব্যবসায় শুরু করে। রিতা চাকরির কারণে বিদেশে অবস্থান করায় ব্যবসায় পরিচালনায় অংশ নিতে পারছেন না। কণা পারিবারিক কারণে ব্যবসায় থেকে অবসর গ্রহণ করে কিন্তু তার মূলধন উত্তোলন না করে ঋণ হিসেবে রেখে যায়। স্নিগ্ধা, ব্যবসায়ের দায় বহনে অপারাগতার শর্ত জুড়ে দেয়।
ইফাত, সিফাত ও রিফাত মৌখিক সমঝোতার মাধ্যমে একটি অংশীদারি ব্যবসায় স্থাপন করেন। তিনজনেই সমপরিমাণ মূলধন বিনিয়োগ করেন। মুনাফা ও সমান হারে ভোগ করেন। চুক্তির শর্ত অনুসারে রিফাত শুধু মূলধনের সমপরিমাণ দায় বহন করবে। সম্প্রীতি একজন দেনাদার প্রতিষ্ঠায় পাওনা ৫০ লক্ষ টাকা পরিশোধ করতে গড়িমসি করছেন। এজন্য অংশীদাররা পাওনা আদায় আদালতের আশ্রয় নেওয়ার কথা ভাবছে।