প্রেষণাদানের পদ্ধতি
1. ইতিবাচক প্রেষণার অনার্থিক উপায় কোনটি?
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
জনাব কফিল 'সাহানা' গার্মেন্টসের সহকারী উৎপাদন ব্যবস্থাপক। এম, বি. এ পাসের পর তিনি বর্তমান কর্মস্থলে যোগদান করেন। একটি বড় কক্ষে তিনি অন্যান্য বিভাগের পাঁচজন ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকের সাথে একসঙ্গে বসে অফিস কার্যসম্পাদন করেন। গত পাঁচ বছরে একই পদে তার বেতন বেড়ে দ্বিগুণ হয়েছে। কিন্তু একই বেতনে তিনি সালেহা গার্মেন্টসে চলে যাওয়ার প্রবল ইচ্ছা পোষণ করলে কর্তৃপক্ষ বেতন না বাড়িয়ে তাকে ব্যবস্থাপক পদে পদোন্নতি দেন এবং তার অন্য একটি সুসজ্জিত কক্ষ বরাদ্দ করেন। জনাব কফিল এতে অত্যন্ত খুশি হন এবং পূর্বের চেয়ে আরও অধিক উদ্দীপনা নিয়ে কাজ করতে থাকেন।
মি. জুনায়েদ একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি তার কর্মীদের পর্যাপ্ত পরিমাণ পারিশ্রমিক দেন না। ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আর্থিক-অনার্থিক সব উপাদান নিশ্চিত করার মাধ্যমে তিনি কর্মীদের মনোবল বৃদ্ধি করে একটি সুষ্ঠু উৎপাদন পরিবেশ সৃষ্টির মাধ্যমে উৎপাদনের পরিমাণ ও মান বাড়াতে আগ্রহী।
মি. তারিক একটি পোল্ট্রি ফিড মিলের মালিক। অন্যান্য প্রতিষ্ঠান শ্রমিকদের ৩০% বেতন বৃদ্ধি করলেও মি. তারিক তার প্রতিষ্ঠানের বেতন বাড়ালেন ২০%। কিন্তু মি. তারিক মিলের কাজের পরিবেশকে অনেক পরিচ্ছন্ন ও সুন্দর করলেন। শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সুবিধা, যাতায়াত সুবিধা এবং চাকরির নিরাপত্তার বিষয়ে ঘোষণা করলেন। এতে শ্রমিকরা উৎসাহিত হলো। বছর শেষে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে তার প্রতিষ্ঠান বেশি উৎপাদন করল।
কোনটি প্রেষণা দেওয়ার অনার্থিক উপায়?