পলাশীর যুদ্ধ
1. ইতিহাস ক্লাসে মিসেস তপতী তার শিক্ষার্থীদের ভারতবর্ষের ইতিহাসের এক বিয়োগাত্নক যুদ্ধের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, "এই যুদ্ধের মধ্যদিয়েই বাংলা * তথা ভারতবর্ষ ইতিহাসের নতুন যুগে প্রবেশ করে। এ যুদ্ধে জয় লাভের ফলে বাংলা তথা ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য স্থাপনের ভিত্তি রচিত হয়। মূলত দেশীয় ষড়যন্ত্রকারীদের বিশ্বাসঘাতকতাই ছিলো ব্রিটিশদের সাফল্যের অন্যতম কারণ।"
আল বুকার্ক কোন দেশের অধিবাসী ছিলেন?
মীর কাশিমের সাথে ইংরেজদের বিরোধিতার কারণ কী ছিল?
উদ্দীপকে কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা করো।
"দেশীয় ষড়যন্ত্রকারীদের বিশ্বাসঘাতকতাই ছিল ব্রিটিশদের সাফল্যের অন্যতম কারণ।"- তোমার মতামত দাও।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ভিনদেশের রাজা ফার্ডিনান্ড ষড়যন্ত্র করে স্পেনের সুলতান আবু হাসানকে সিংহাসন থেকে পদচ্যুত করেন এবং এরপর তার সেনাপতি আবু আব্দুল্লাহকে নামমাত্র সুলতান বানান। ফলে এই দুজনের ষড়যন্ত্রের ফলে স্পেনে মুসলিম শাসনের সমাপ্তি ঘটে।
সিফফিনের যুদ্ধে হযরত আলী (রাঃ) যখন জয়ের দ্বারপ্রান্তে উপস্থিত তখন সেনাপতির কুপরামর্শে যুদ্ধবিরতি ঘোষণা করে তিনি মারাত্মক ভুল করেন। এই ভুলের কারণেই তার পরাজয় ঘটে। এই যুদ্ধে পরাজয়ের ফলে
মুসলমানদের এক করুণ পরিণতি ভোগ করতে হয়।.
ঢাকা কলেজের ইতিহাস বিভাগের ছাত্ররা শিক্ষা সফরে ভারতের, মুর্শিদাবাদ জেলায় যায়। সফরের অংশ হিসেবে তারা ভাগীরথী নদীর তীরে অবস্থিত পলাশী গ্রামে যায়। শিক্ষক তাদের বলেন, এই গ্রামের আম্রকাননে অনেক বছর আগে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। বাংলা সহ সমগ্র ভারতবর্ষের ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব অপরিসীম।
টয়েনসি অল্প বয়সে উত্তরাধিকারসূত্রে একটি রাজ্যের সিংহাসন লাভ করেন। কিন্তু তার ঘনিষ্ঠজনেরা এমন শাসক নির্বাচনে সন্তুষ্ট হয় নি। তাই তারা বহিঃশত্রুদের সাথে হাত মিলিয়ে টয়েনসিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে। রাজনীতিতে অদূরদর্শিতা ও বিচক্ষণতার অভাবে তিনি ষড়যন্ত্রকে তেমন গুরুত্ব দেননি। ফলে টয়েনসিকে এক পরাজিত যোদ্ধার করুণ পরিণতি বরণ করতে হয়।