নাটকঃ বহিপীর
1. ইতিহাসের কোনো এক উষালগ্নে নারীরা যখন বুঝতে পারল তারা শৃঙ্খলিত, নিপীড়িত, নির্যাতিত; তখন থেকেই শুরু হয়েছিল নারীমুক্তির আন্দোলন। ফরাসি কিশোরী জোয়ান অব আর্ব সেই পঞ্চদশ শতকে পুরোনো ধ্যানধারণা মূল্যবোধকে ভেঙে বাইরে বেরিয়ে এসেছিলেন। সামাজিক বিধিনিষেধ উপেক্ষা করেই তাকে বেরিয়ে আসতে হয়েছিল। যে পিতৃতান্ত্রিক কাঠামোয় নারীর অবস্থান সেখানে তার ব্যক্তিগত নৈপুণ্যের জায়গাটি বিকশিত হওয়ার সুযোগ আজও কম। তাই অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা প্রস্তুতের ক্ষেত্রটি অসম্পূর্ণই থেকে যায়।
'কত জমিদারি এসেছে গিয়েছে।'— 'বহিপীর' নাটকে এ উক্তিটি কার?
'বহিপীর' নাটকে 'ইহা পরাজিত শত্রুর শেষ দাবি' বলতে বোঝানো হয়েছে?
উদ্দীপকের জোয়ান অব আর্ব-এর সাথে 'বহিপীর' নাটকের তাহেরা যেভাবে সাদৃশ্যপূর্ণ তা আলোচনা করো।
উদ্দীপকের সামাজিক বাস্তবতার দিকটি 'বহিপীর' নাটকের আলোকে মূল্যায়ন করো।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
হালিম শহরে পড়াশোনা করে। তার বাবা পির এজন্য গ্রামের সবাই তাকে পরবর্তী পির বলে মনে করে। দীর্ঘ পাঁচ বছর পর হালিম গ্রামে ফিরলে গ্রামের মানুষ তার পোশাক ও আধুনিক কথাবার্তা শুনে অবাক হয় । তারা মনে করে হালিম বাবার সম্মান নষ্ট করেছে।
ব্যক্তিত্ববান পুরুষ স্থির। সহজে নিজেকে প্রকাশ করতে চায় না। হাজারো কষ্টকে হজম করে ফেলে। তাদের বুক ফাটলেও মুখ ফোটে যারা তারা বেদনার নিষ্কৃতি চায়। সফল হলে অতি উচ্ছ্বাসে ফেটে পড়ে না। ব্যথ হলেও অতি আবেগে ভেঙে যায় না। তারা জীবনকে চেনে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। তারা জানে সত্য কঠিন তারপরও সত্যকেই ভালোবাসে। জীবনের নির্মম বাস্তবতাকে মেনে নিয়ে জীবন পরিচালনা করে ।
ফারাহর রিকশাচালক বাবা তার মাকে ছেড়ে অন্যত্র বিয়ে করে। নয় বছর জীবিকার ব্যবস্থা করে। যখন ১৩ বছর বয়স হয় তখন ৩০ বছরের এক বয়সের সময় ফারাহর মা ইন্তেকাল করেন। এলাকার মধ্যে চাঁদা তুলে তার এ বিয়েতে মোটেও রাজি নয়। জগতে তার আপন বলে কেউ নেই। তাই ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করে। ছেলেটি বখে যাওয়া বেকার। ফারাহ তাকে এ বিয়ে মেনে নিতে হয়। আকাশের দিকে নিরুপায় হয়ে তাকিয়ে থাকে সে। অভিভাবকহীন জীবন কত দুঃসহ সেটা ফারাহ বুঝতে পারে।
আজিজ সাহেব একজন শিল্পপতি। হঠাৎ একদিন অগ্নিকাণ্ডে তার পোশাক কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে বন্ধু আলতাফের সহযোগিতার আশ্বাসে পুনরায় কারখানা চালুর উদ্যোগ নিয়েও ব্যর্থ হন। এখন প্রায়ই তিনি বিমর্ষ হয়ে বসে থাকেন। ছেলে জাবেদ বাবাকে হতাশ না হয়ে ধৈর্য ধরতে বলেন; শীঘ্রই সংসারের হাল ধরার এবং ছোটো বোন সীমাকে বিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কিন্তু সীমা বিয়েতে রাজি না হয়ে লেখাপড়া শিখে ভাইয়ের সাথে বাবাকে সহযোগিতা করতে চায় ।